editor
প্রকাশিত: 6:26 PM, March 17, 2021
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মতমবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ১১নং ওয়ার্ডে এক আলোচনা সভা ও শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার ১১নং ওয়ার্ড কাউন্সিলর এর উদ্যোগে বিলপাড় এলাকায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলকের সভাপতিত্বে ও মো. ইখতেখার হোসেন মনির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন বক্স সালাই, সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম বদরু, সহ সভাপতি পিংকু আব্দুর রহমান, দিলিপ কুমার নন্দী, জেলা সেচ্ছা সেবক নেতা এমদাদ রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পিযুষ কান্তি দে, যুগ্ম সম্পাদক এমদাদ রহমান, ওয়ার্ড সচিব রাজু রায়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাজ্জাদ হোসেন সৈকত ও গীতা পাঠ করেন রিমপী রানী দেব। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন