editor
প্রকাশিত: 1:39 PM, December 12, 2020
অনলাইন ডেস্ক:
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলা রাষ্ট্রদ্রোহিতা।দেশের ১৬ কোটি মানুষের হৃদয়ে রয়েছেন তিনি। তাকে সম্মান জানিয়ে দেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্য তৈরি করা হয়েছে। ভাস্কর্য ও মূর্তি এক জিনিস নয়। যারা এর অপব্যাখ্যা করে তাদের জানার ভুল আছে।টাঙ্গাইল সার্কিট হাউসে শুক্রবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে বিএনপির জড়িত থাকা ও তাদের বিচারের আওতায় আনা হবে কি না বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভাংচুরে অবশ্যই তাদের যোগসাজশ আছে। প্রমাণসাপেক্ষে তাদের বিচার হবে। যারা অপরাধ করেছে তারা কেউ রেহাই পাবে না।মন্ত্রী বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসের ১৬ তারিখ বাংলাদেশ পাকিস্তানি হানাদার ও শত্রুমুক্ত হয়। এর আগে ১১ ডিসেম্বর টাঙ্গাইলকে হানাদারমুক্ত করে সদর থানায় আমার নেতৃত্বে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করি। যে স্বাধীনতাবিরোধী শক্তি পাকবাহিনীর দালালি করেছে, পাকবাহিনীর উচ্ছিষ্ট ভোগ করেছে তারা পাকবাহিনীর পরাজয় কোনোদিনও সহজভাবে মেনে নেয়নি। তাদের দোসররাই দেশবিরোধী কাজে লিপ্ত আছে। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা প্রশাসক ড. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম। পরে কৃষিমন্ত্রী টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
S/H-(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন