editor
প্রকাশিত: 2:00 PM, December 12, 2020
অনলাইন ডেস্ক:
বাংলাদেশে থাকতে হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেনে নিতেই হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সংগঠনের নেতারা।জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তারা এ কথা বলেন।সংগঠনের আহ্বায়ক অহিদুল ইসলাম তুষারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বের সব দেশে এমনকি বাংলাদেশে অনেকের ভাস্কর্য থাকলেও সমস্যা নেই, শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি গোষ্ঠীর যত আপত্তি।বক্তারা আরও বলেন, ’৭১-এর প্রেতাত্মারা বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ এ তিনটি শব্দ মানতে নারাজ।তাই তারা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন নিশ্চিহ্ন করার পাঁয়তারা করছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ৬ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো- বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরকারী ও উস্কানিদাতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননাকারীদের এবং মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী আইনে মামলা করতে হবে। স্বাধীনতাবিরোধীদের সম্পত্তি বাজেয়াপ্ত, রাজনীতি নিষিদ্ধকরণ, তাদের উত্তরসূরিদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরিতে অযোগ্য ঘোষণা করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সব রকমের অপপ্রচার বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি, পারিবারিক সুরক্ষা আইন ও তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। সরকারি সব চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, সংরক্ষণ, বিশেষ কমিশন গঠন করে প্রিলিমিনারি থেকে শতভাগ বাস্তবায়ন করতে হবে।সমাবেশে বক্তব্য রাখেন অনু, রবিউল ইসলাম, গোলাম কিবরিয়া, মাহবুব, মনিরুল, শিমুল মাসুদ, এহসানুল হক, খায়রুল আসলাম, সোহরাব হোসেন, সুয়েব, আলী আহসান প্রমুখ।
S/H-(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন