admin
প্রকাশিত: 4:54 PM, December 12, 2020
বানিয়াচং প্রতিনিধি
‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এ প্রতিপাদ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বানিয়াচংয়ে উপজেলা প্রশাসন ও কর্মকর্তা কর্মচারীবৃন্দের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে ওই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় ইউএনও মাসুদ রানা বলেন, জাতির পিতার সম্মান রক্ষায় আমরা সরকারী সকল কর্মকর্তা কর্মচারীগণ সর্বদা প্রস্তুত রয়েছি। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করে দুর্বৃত্তরা আমাদের সকলের হৃদয়ে আঘাত করেছে। দেশের প্রতিটি স্বাধীনতাকামী মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তিনি বলেন, জাতির পিতার হাত ধরেই আমরা পেয়েছি লাল সবুজের সোনার বাংলা। জাতির পিতার গড়া রাষ্ট্রে তারই ভাস্কর্য ভেঙ্গে দুর্বৃত্তরা যে দুঃসাহস করেছে তা জাতিকে শুধু হতাশই করেনি বরং ক্ষুব্ধ করেছে। এ প্রতিবাদ সভা থেকে উপজেলায় কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে দাবী জানাই কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্যে আঘাতকারী সকল দুর্বৃত্তদের কঠিন শাস্তি নিশ্চিত করতে হবেই। তবেই আর কোন অপশক্তি গর্জে উঠতে পারবেনা।
সভায় বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালবাসার নিদর্শন স্বরূপ বানিয়াচংয়ে সরকারী কর্মজীবীরা প্রতিবাদ সভায় মিলিত হয়েছেন। তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে সভার প্রতি সংহতি জানিয়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাদি মো. শাহ পরান, উপজেলা কৃষি অফিসার এনামুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, ডা. সালাউদ্দিন সজিব, ডা. মঈনুল ইসলাম, ডা. মেহেরাজ আফরোজ শারমিন, ডা. আবু ইবনে সিনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় দাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা আতাউর রহমান, পল্লী বিদ্যুৎ ডিজিএম মো. মামুন মোল্লা, উপজেলা প্রশাসনের নাজির সুভ্রত, উপজেলা পরিষদের সিএ রুবেল প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন