editor

প্রকাশিত: 7:19 PM, November 5, 2020

বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: স্পিকার

বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: স্পিকার

4

অনলাইন ডেস্ক

6

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, উচ্চশিক্ষার সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা সৌভাগ্যবান, কেননা অনেকে এ সুযোগ থেকে বঞ্চিত। তাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকারের প্রতি সম্মান দেখিয়ে যথাযথ দায়িত্ব পালনে শিক্ষার্থীদের সচেষ্ট থাকতে হবে।

আজ বৃহস্পতিবার ‘সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শরৎকালীন সেমিস্টার-২০২০’-এর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ ফ ম মফিজুল ইসলামের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফখরুদ্দিন আহমেদ, উপদেষ্টা আ ন ম মিশকাত উদ্দিন প্রমুখ।

5

এ সময় স্পিকার বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তাদের অল্প সুযোগ তৈরি করে দিলেই তারা মেধার বিকাশ ঘটাতে পারে। তারা বিশ্বের যেকোন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে। বিশ্বায়নের যুগে তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জ্ঞানচর্চা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি সময়কে যথাযথ ব্যবহার করতে হবে। নবীন বরণের সময় থেকেই তাদের প্রস্তুতি নিতে হবে।

6

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের কারণে মহামারির মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে। বিভিন্ন ধরণের প্রণোদনার মাধ্যমে সকল শ্রেণীপেশার মানুষের জীবিকা নির্বাহের ধারা স্বাভাবিক রাখতে তিনি দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি আরো বলেন, সমগ্র বিশ্ব কোভিড মহামারির মধ্য দিয়ে অতিক্রম করলেও শিক্ষাসহ কোন কার্যক্রমই বন্ধ রাখা শ্রেয় নয়। সকল চ্যালেঞ্জগুলো নতুন নতুন পথ উদ্ভাবনের মাধ্যমে উত্তরণ ঘটিয়ে কার্যক্রম স্বাভাবিক রাখতে আমরা সচেষ্ট। আজকের এই নবীন বরণ আয়োজন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

3 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

8 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

4 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

1 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

2 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

2 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

8 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

1
8