editor
প্রকাশিত: 4:49 PM, March 23, 2021
মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের গৃহিত ১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে ৫ম দিনে আলোচনা সভা করেছে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ।
গতকাল সোমবার বিকাল ৪টা থেকে তেমুখিস্থ ‘মুজিব শতবর্ষে ও সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ’ শীর্ষক অস্থায়ী মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক সমাগম হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- বঙ্গবন্ধু নারীর ক্ষমতায়নে সবচেয়ে সাহসী ভূমিকা পালন করেছেন। শুধু কথা ও লেখনী দ্বারা নয়, বাস্তব জীবনে নারীদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তিনি সৃষ্টি করে দিয়েছেন। স্বাধীন দেশের সকল নাগরিকের সম-অধিকারের কথাও তিনি বলেছেন। সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রেখে চলেছেন। শেখ হাসিনা যেসকল পদক্ষেপ গ্রহণ করেছেন তা অন্য কোন সরকার প্রধান করেননি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে এখন নারীদের বিচরণ। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীদের মূল্যায়িত করেছেন। তিনি জন্ম নিবন্ধনে পিতার নামের পাশাপাশি মায়েদের নাম সংযুক্ত করেছেন। অসহায় নারীদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালিন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। সর্বক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।
সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাছিনা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান শাহিদা তালুকদারের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার মিনু, জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন চেয়ারম্যান, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা, জেলা আওয়ামী লীগ সদস্য এ.জেড রওশন জেবীন রুবা, অ্যাডভোকেট বদরুল ইসলাম, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিলকিস নূর, সহ-সাধারণ সম্পাদক মাধুরী গুণ, তথ্য ও গবেষণা সম্পাদক সাজেদা পারভীন, কাউন্সিলর নাজনীন আক্তার কণা, খাদিমপাড়ার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি পারভীন আক্তার, কুলসুমা বেগম, সেলিনা বেগম, সহ-সাধারণ সম্পাদক সামিয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক শিবলি বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক মঙ্গলা রানী, প্রচার সম্পাদক সোনারা বেগম, দপ্তর সম্পাদক কাকলী পারভীন, শ্রম বিষয়ক সম্পাদক কমলা বেগম, মা ও শিশু বিষয়ক সম্পাদক নার্গিস বেগম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রওশন আরা, ত্রাণ বিষয়ক সম্পাদক রমুজা বেগম, সদস্য হাবিবা বেগম, নাজমা বেগম, শিরিনা বেগম, রংমাল বেগম, পিয়ারা বেগম, সালমা বেগম, রেনু বেগম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মেম্বার, এম উস্তার আলী, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজম আলী, দপ্তর সম্পাদক আল আমিন ফরিদ, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, আব্দুল মজিদ মেম্বার, আব্দুস সালাম চৌধুরী, সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক প্রভাষক সেলিম আহমেদ।
তেলায়াত করেন সদর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নেওয়ারুন বেগম। গীতা পাঠ করেন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক প্রনতি রানী দত্ত।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন