editor
প্রকাশিত: 7:51 PM, November 12, 2020
অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রীয় ও সরকারী প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে যারা ছিলেন, তাদের বিচার দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। জাতীয় সংসদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় ও বর্ণাঢ্য জীবনের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওই আলোচনায় অংশ তিনি বলেন, বিশ্বের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সমগ্র জাতিকে এতিম করা হয়েছে। খুনীদের বিচার হলেও নেপথ্যে ষড়যন্ত্রকারীদের বিচার হয়নি। ওই ঘটনায় যারা নিরব ছিলেন তাদেরও বিচার হওয়া দরকার। সেই সময়ের রাষ্ট্রীয় ও সরকারী প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে যারা ছিলেন, তাদের বিচার করতে হবে। তিনি আরো বলেন, স্বাধীনতা-বিরোধী রাজাকারদের বাংলাদেশের মাটিতে ঠাঁই নেই। এই সংসদে যাতে তারা আর কখনোই ফিরতে না পারে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সাবেক প্রতিমন্ত্রী রাঙ্গা বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিলো। সেখানে জাতীয় পার্টির একটু হলেও অবদান ছিলো। এরপর ২০০৮ সাল থেকে আমরা আওয়ামী লীগের সঙ্গে আছি। মন্ত্রিসভাতেও ছিলাম। দেশের উন্নয়নে ভূমিকা রাখছি। এই সরকারের উন্নয়নে আমরা অবিভূত। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
জাতীয় পার্টির মহাসচিব রাঙ্গা বলেন, জাতির শেষ ঠিকানা- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকার-সংসদ সকল স্থান থেকে রাজকারদের বিতাড়িত করতে হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন