editor
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও ঘরে ঘরে ভিডিও গেমের দৌরাত্ম্যে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সব ধরনের খেলাধুলা। মহাকালের পাতা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলা। বই পুস্তকে খেলার নাম দেখলেও বাস্তবে খেলার সুযোগ হয়ে উঠেনি এমন শিশুর সংখ্যা বাড়ছে। আর হারিয়ে যাওয়া খেলায় যুক্ত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি (হাডুডু) খেলার নামও। যা আমাদের দেশের জাতীয় খেলা। এই হাডুডু খেলাকে বাঁচিয়ে রাখতে মুজিব বর্ষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া ও বাংলাদেশ পুলিশ গোয়াইনঘাট থানার যৌথ উদ্যোগে বুধবার (২৪ মার্চ) সকাল ১১টায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে আন্তঃ ইউনিয়ন কাবাডি প্রতিযোগীতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত দিলীপ কান্ত নাথ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুব আহমেদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মনজুর আহমদ, সদস্য মোঃ আলী হোসেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, গোয়াইনঘাট ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারুফুল হাসান মারুফ প্রমুখ। সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, বিলুপ্ত এই খেলাটি ধরে রাখার জন্যই কাবাডি (হাডুডু) খেলার আয়োজন করা হয়। নতুন প্রজন্ম যাতে এই খেলা সম্পর্কে জানতে পারে এ উদ্যেশেই এই খেলার আয়োজন।
অনলাইন ডেস্ক(রিপা-২০)
3 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
6 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
2 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ, বিশেষ করে দ্বীনি শিক্ষার আলো ছড়ানো সকল শিক্ষক-শিক্ষিকাগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক
4 সিলেট বিভাগে হামের প্রকোপ দিন দিন আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও
7 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
2 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
4 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
7 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে