editor
প্রকাশিত: 11:07 AM, October 27, 2025
বড়লেখা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজুর সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৬ অক্টোবর বিকেলে বড়লেখা পৌর শহরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ গণমিছিলে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি বড়লেখা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিন বাজারে এসে সমাবেশে রূপ নেয়।
দুপুর থেকে বড়লেখা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলে দলে মিছিল নিয়ে নেতাকর্মীরা গন মিছিলে অংশ নেন।
সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, শরিফুল হক সাজু একজন ত্যাগী ও যোগ্য নেতা, যিনি দীর্ঘদিন প্রবাসে থেকেও দলের প্রতি নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে বড়লেখা ও জুড়ীতে বিএনপি নতুন উদ্যমে সংগঠিত হচ্ছে।
সমাবেশে শরিফুল হক সাজু বলেন, আজ বড়লেখার মানুষের ভালোবাসা আমাকে নতুন শক্তি দিয়েছে। আপনাদের মুখে আমি দেখেছি আশার আলো, আপনাদের চোখে দেখেছি পরিবর্তনের স্বপ্ন। এই জনসমুদ্র প্রমাণ করে বিএনপি এখনো মানুষের হৃদয়ের দল, গণতন্ত্রের প্রতীক, অধিকার ও ন্যায়ের সংগ্রামের প্রতিশব্দ।
আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, করি এই মাটির মানুষের জন্য। তারেক রহমানের ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা জনগণের রাষ্ট্র পুনর্গঠন করব। আমরা এমন একটি বাংলাদেশ গড়ব যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, ভোট দিতে পারবে, জীবনের নিরাপত্তা পাবে।
আজ দেশে অন্ধকার নেমে এসেছে ভোটের অধিকার নেই, বাকস্বাধীনতা নেই, ন্যায়বিচার নেই। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো জনগণের ঐক্য। বিএনপি সেই ঐক্যের রাজনীতি করে। তাই আমি আহ্বান জানাই আসুন, আমরা সবাই মিলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হই।
আমি বড়লেখা ও জুড়ীর প্রতিটি গ্রামে যাচ্ছি, মানুষের কথা শুনছি, তাদের দুঃখ-কষ্ট জানছি। যদি দল আমাকে ধানের শীষ প্রতীকে দায়িত্ব দেয়, আমি সেই দায়িত্বকে আমানত মনে করব। এই আমানত আপনাদের নিয়েই রক্ষা করব। উন্নয়নের জন্য আপনাদের কারও দরজায় যেতে হবে না, আমি আসব আপনাদের দরজায়। আজকের এই গণমিছিল শুধু কোনো প্রার্থীর সমর্থনে নয়, এটি গণতন্ত্রের পক্ষে মানুষের এক জাগরণ। এই জাগরণ কেউ দমিয়ে রাখতে পারবে না। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, গণআন্দোলনের শক্তিতে বিশ্বাস করি। তারেক রহমানের স্বপ্ন এমন এক বাংলাদেশ, যেখানে কেউ বঞ্চিত হবে না, যেখানে তরুণরা স্বপ্ন দেখতে পারবে, কৃষক ন্যায্যমূল্য পাবে, শ্রমিক মর্যাদা পাবে, মায়ের কান্না থামবে। সেই বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি আপনাদের সঙ্গে আছি, ছিলাম, থাকব। আপনারা আমার শক্তি, আপনারাই আমার প্রেরণা।
গণমিছিলকে ঘিরে বড়লেখা শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিএনপির নেতাকর্মীরা জানান, এই গণমিছিল প্রমাণ করেছে বড়লেখা ও জুড়ীর জনগণ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ এবং পরিবর্তনের অপেক্ষায় আছে।
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: 4 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১
1 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
3 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)