editor
প্রকাশিত: 12:11 PM, August 19, 2025
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলায় জাবেদ আহমদ নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বড়লেখার শীর্ষ সন্ত্রাসী সাইদুল ইসলাম তার বাহিনীকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে, আর এতে পুলিশের কয়েকজন সদস্য সহযোগিতা করেছেন বলেও অভিযোগ তুলেছেন ভুক্তভোগীর পরিবার।
ঘটনাটি ঘটে গত রোববার (১৭ আগস্ট) রাতে। ভুক্তভোগী জাবেদ আহমদ বড়লেখা সদর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের সুনাম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২১ জানুয়ারি নিজের চাচাতো ভাই সালেখ আহমদ হত্যা মামলায় জাবেদকে প্রধান আসামি করে সালেখের পিতা ইসলাম উদ্দিন বড়লেখা থানায় মামলা করেন। পরদিন রাতে পুলিশ জাবেদের বাড়িতে অভিযান চালিয়ে তার ভাই খালেদ আহমদকে গ্রেপ্তার করে। এরপর থেকে জাবেদ আত্মগোপনে ছিলেন।
পরিবারের অভিযোগ, পুলিশের সহযোগিতায় সন্ত্রাসী সাইদুল ইসলাম ও তার বাহিনী জাবেদের অবস্থান জানতে পারে। ১৭ আগস্ট রাতে তারা জুড়ী উপজেলার ফুলতলা গ্রামের এক আত্মীয়ের বাড়ি ঘেরাও করে জাবেদকে হাত-পা-মুখ-চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে বড়লেখার বোবারথল পাহাড়ি এলাকায় তাকে আটকে রেখে নির্মমভাবে নির্যাতন চালানো হয়।
পরিবারের দাবি, নির্যাতনের একপর্যায়ে জাবেদ সাইদুলের বাহিনীর এক সদস্যকে প্রায় দুই লাখ ৯০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়।
ভুক্তভোগীর স্ত্রী ছাদিকা আক্তার মনি বলেন, “আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সাইদুল নিয়মিত তার কাছে চাঁদা চাইত। না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এ হামলা চালায়। হাসপাতালের পাশে থাকা আমাদের জমিটিও জোর করে নিতে চেয়েছিল।”
তিনি আরও বলেন, “আমার স্বামী আত্মগোপনে ছিলেন, কিন্তু পুলিশের কাছ থেকে খবর পেয়ে সাইদুলের লোকজন তাকে ধরে নিয়ে যায়। নির্মম নির্যাতনের পর দুই লাখ ৯০ হাজার টাকা দিতে সম্মত হওয়ায় সে প্রাণে বেঁচে যায়।”
স্থানীয়রা জানান, সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে বড়লেখায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত। এলাকায় সে ‘মাফিয়া সাইদুল’ নামে পরিচিত। প্রভাব ও ভয়ভীতির কারণে অনেকে মুখ খুলতে সাহস পান না।
বড়লেখা থানার ওসি মাহবুব হোসেন মোল্লা বলেন, “এ ধরনের ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। খোঁজ নিয়ে দেখব।” তবে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য না করে ফোন সংযোগ কেটে দেন।
ভুক্তভোগীর পরিবার প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন