editor
প্রকাশিত: 5:31 PM, August 27, 2024
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন ও এক ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৪ নেতাকমীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল রোববার (২৫ আগস্ট) দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান বাদি হয়ে মামলাটি করেছেন।
বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী সোমবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন- দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন ও তার ভাই যুবলীগ নেতা নাজিম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন, মহি উদ্দিন আহমেদ, আওয়াম লীগ নেতা সেলিম আহমদ ও তার ভাই হালিম আহমদ, আব্দুল হান্নান, জাকির আহমদ, এ.কে.এম হাসান, জুমান আহমদ, ইয়ামিছ আলী, আব্দুল লতিফ (লতু মিয়া), মাছুম আহমদ, মহি উদ্দিন আহমদ গুলজার। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়।
মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে বলা হয়েছে-গত বছরের ২৮ অক্টোবর দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান তার কয়েকজন বন্ধু মিলে মৌলভীবাজার থেকে নোহা গাড়িযোগে বড়লেখা ফিরছিলেন। রাত ১১টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ওয়াপদা নামক স্থানে তাদের গাড়ি পৌঁছামাত্র বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে তাদের গাড়ির গতিরোধ করে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে মিথ্যা ঘটনা সাজিয়ে বড়লেখা থানা পুলিশের নিকট হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে পুলিশ তাদের কারাগারে প্রেরণ করে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে