editor
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়া ৪০ কেজি ওজনের বাঘাইড় মাছ কেটে কেজি ধরে ৩৬ হাজার টাকা বিক্রি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাসেরবাজারে মাছ ব্যবসায়ী ছালমান আহমদ মাছটি নিয়ে আসলে উৎসুক জনতা ভিড় জমান। ছালমান আহমদ মাছটির মূল্য হাঁকেন ৬০ হাজার টাকা। তবে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ি বাঘা আইড় মাছ শিকার ও বিক্রি নিষিদ্ধ।
জানা গেছে, সিলেটের জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে সকাল ১১টার দিকে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। বিক্রির জন্য তারা মাছটি বিয়ানীবাজার মৎস্য আড়তে নিয়ে যান। সেখান থেকে মাছটি নিলামে ৩০ হাজার টাকায় কিনেন বিয়ানীবাজার উপজেলার লাসাইতলা গ্রামের মৎস্য ব্যবসায়ী ছালমান আহমদ। পরে তিনি মাছটি দাসেরবাজারে নিয়ে আসেন। মাছটি আকারে বড় হওয়ায় কেউ একসঙ্গে কিনেনি। পরে মাইকিং করে কেটে কেজিতে বিক্রি করেন ব্যবসায়ি ছালমান আহমদ। সম্পুর্ণ মাছ বিক্রি করে তিনি ৩৬ হাজার টাকা পেয়েছেন।
মৎস্য ব্যবসায়ী ছালমান আহমদ জানান, কুশিয়ারা নদীতে প্রায়ই বড় আকারের বাঘাইড় মাছ ধরা পড়ে। এছাড়াও হাকালুকি হাওর, সোনাই নদী ও সুরমা নদীতে জেলেদের জালে নানা আকারের বাঘাইড় মাছ ধরা পড়ে। বড়বড় বাঘ আইড় মাছ জেলেরা বিভিন্ন আড়তে নিয়ে নিলামে বিক্রি করেন। এই আকারের মাছ ৫০/৬০ হাজার টাকায় বিক্রি হয়। কিন্ত ব্যাবসা সিজন খারাপ থাকায় আশানুরূপ দাম না পাওয়ায় কেটে বিক্রি করে মাত্র ৩৬ হাজার টাকা পেয়েছেন।
3 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
2 স্টাফ রিপোর্টার: 1 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
3 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 3 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
2 ইকবাল বাহার, কানাইঘাট: 8 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
7 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
8 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ