editor

প্রকাশিত: 5:32 PM, October 25, 2021

বন্দরবাজার জালালবাজারে সন্ত্রাসী হামলা, লুঠপাট ও ভাংচুর

বন্দরবাজার জালালবাজারে সন্ত্রাসী হামলা, লুঠপাট ও ভাংচুর

সিলেট নগরীর বন্দরবাজারস্থ জালালবাজার মাছ বাজারে সন্ত্রাসী হামলা, লুঠপাট ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে বাজারের ৪ জন ব্যবসায়ী আহত হন। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন, শায়েস্তা মিয়া, চমক আলী, নূর মিয়া ও মকবুল।

জালালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম জানান, সকাল সাড়ে ৭টার দিকে শহরতলীর ঘোপাল এলাকার মখলিছুর রহমান, ফয়ছল, খলিল, শামসুদ্দিন ও জামালের নেতৃত্বে দুটি লেগুনা যোগে ৩০/৩৫ জন লোক দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে জালালবাজার মাছ বাজারে এলোপাতাড়ি হামলা চালায়। সন্ত্রাসীরা ব্যবসায়ীদের উপর হামলা এবং তাদের মালামাল তছনছ করে ও জিনিষপত্র ভাংচুর করে। সন্ত্রাসীরা বাজারের ব্যবসায়ীদের ক্যাশ বাক্স ভেঙ্গে টাকা পয়সা ছিনিয়ে নেয়। শুধু তাই নয় ব্যবসায়ীদের একটি মোটরসাইকেল নং সিলেট-হ১৩৮১২৩, সাতটি মোবাইল ফোন, পাঁচটি সিসি ক্যামেরা সহ মনিটর, মাছ, মোরগ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। খবর পেয়ে ব্যবসায়ীরা বাজারে পৌছে সন্ত্রাসীদের প্রতিরোধ করেন এবং দেশীয় অস্ত্র সহ তিনজন সন্ত্রাসীকে পুলিশের হাতে তুলে দেন। ব্যবসায়ীরা জানান, বেশ কিছুদিন ধরে একটি কুচক্রি মহল বাজার দখল করতে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছিল।

তাদের এসব তৎপরতার কারণে বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে ১১ সেপ্টেম্বর কোতোয়ালী মডেল থানায় একটি জিডি এন্ট্রি করা হয়, জিডি নং-১০৪৪। তাছাড়া বিভাগীয় কমিশনার, সিলেটের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে এব্যাপারে স্মারকলিপি প্রদান করা হয়। তারপরও নিরীহ ব্যবসায়ীদের শান্তিতে ব্যবসা করতে দিচ্ছে না ওই প্রভাবশালী মহল। তারা জানান বাজারটি নিয়ে হাইকোর্টে একটি মামলা বিচারাধীন রয়েছে। এঘটনায় বাজারের ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এবং তাদের ব্যবসাও বন্ধ রয়েছে। এব্যাপারে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা শিকার করে জানান এঘটনায় উভয়পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর