admin
প্রকাশিত: 3:04 PM, February 4, 2021
সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, বন্ধুরা চলার পথের শক্তি ও অনুপ্রেরণা। তিনি বলেন, জীবন চলার পথে প্রত্যেকের জীবনে বন্ধু নামের বিশ্বাসী ও মজবুত একটি সম্পর্কের সৃষ্টি হয়ে যায়। কিছু মুহূর্ত আমাদের সামনে হাজির হয়ে যায়, যেখানে বন্ধুর গুরুত্ব অপরিসীম। আত্মার সঙ্গে আত্মার শক্তিশালী বন্ধন হলো বন্ধু। পারিপার্শ্বিক অবস্থা, সততা, সহমর্মিতা, সহযোগিতা, সমবেদনা, মনের অনুভূতি প্রকাশ, ভয়কে জয় করায় নির্ভরশীল সঙ্গী হলো বন্ধু। তিনি বলেন, আজকের বন্ধু মহলের উদ্যোগে এ ধরনের অনুষ্ঠানে আমাকে সংবর্ধিত করায় আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এ বন্ধুত্ব আজীবন অটুট থাকুক এই কামনা করি।
তিনি বুধবার সন্ধ্যায় নগরীর উপশহরস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে এসএসসি ১৯৯৭ ও এইচএসসি ১৯৯৯ ব্যাচের সিলেটের সকল বন্ধুমহলের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
ইশতিয়াক আহমদ চৌধুরী ও রুমেল এম এস পীরের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, তাজুল ইসলাম আজাদ, তানিম মাহমুদ, কবির আহমদ, কাওসার জামাল, কামরুজ্জামান জাফর, রাসেল আহমদ, মোজাম্মিল বখত, ডা. তাহমিনা জাহান, শামীমা নাসরিন, নার্গিস সুলতানা, আব্দুল হামিদ রিপন, তপন দত্ত, ফেরদৌস আহমদ, জাহিদ হাসান সোহেল, আজমান আহমদ, সাহাব উদ্দিন, মাহতাব রেজা, আহবাবুল করিম ইকরাম প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন