editor

প্রকাশিত: 8:39 AM, September 8, 2020

বন্ধ কোম্পানির শেয়ারদর দেড় মাসে দ্বিগুণ

বন্ধ কোম্পানির শেয়ারদর দেড় মাসে দ্বিগুণ

কোম্পানিটি উৎপাদনে নেই তিন বছরেরও বেশি সময় ধরে। এ সময়ে তাই মুনাফা হওয়ার সুযোগ নেই। এরপরও কোম্পানির পর্ষদ ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য সম্প্রতি ১ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয়। এ ঘোষণাকে কেন্দ্র করে বন্ধ কোম্পানি বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারদর গত দেড় মাসে দ্বিগুণ হয়েছে। রোববার দর বেড়েছে প্রায় ১০ শতাংশ। বিপুল ক্রেতা থাকলেও ছিলেন না বিক্রেতা।

পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার ২০ জুলাই ১৪ টাকা দরে কেনাবেচা হয়। এরপর লাফিয়ে লাফিয়ে বেড়ে ১৭ আগস্ট ৩২ টাকা ছাড়ায়। মাঝে কিছুটা কমে ২৪ টাকায় নেমেছিল। এরপর আবারও দর বাড়তে শুরু করেছে এবং গতকাল বেড়েছে ১০ শতাংশ। আরও দর বাড়বে- এমন গুজবে বেশিরভাগ শেয়ার ছাড়তে রাজি ছিলেন না।

জেড ক্যাটাগরির কোম্পানিটি আগের বছরের জন্য ১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করলেও সর্বশেষ ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো সিদ্ধান্ত নেয়নি। এরপরও কেন দর বাড়ছে এ বিষয়ে কেউ কোনো ব্যাখ্যা দিতে পারছেন না।

কোম্পানিটির এক কর্মকর্তা জানান, ২০১৭ সালে চট্টগ্রামের জমিসহ কারখানা ভবন বিএসআরএম গ্রুপের কাছে বিক্রির পর থেকে উৎপাদন বন্ধ। ঢাকার ধামরাইয়ে জমি কিনে কারখানা স্থানান্তরের কাজ শুরু করলেও তা এখনও শেষ হয়নি। এমনকি কারখানা ভবনও এখন পর্যন্ত প্রস্তুত হয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি তারা।

গতকাল শেয়ারবাজারে বন্ধ কোম্পানি বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারদর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হলেও লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ার দর হারিয়েছে। ডিএসইতে ১৩০ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধি পেলেও দর হারায় ১৮২টি এবং অপরিবর্তিত থাকে ৪৫টির দর। তবে বেশিরভাগের দর কমলেও প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ৪৯৫৯ পয়েন্ট ছাড়িয়েছে। দিনভর কেনাবেচা হয় ৯৭৬ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার। দ্বিতীয় শেয়ারবাজার সিএসইতে ১১২ শেয়ার ও ফান্ডের দরবৃদ্ধির বিপরীতে ১২৫টির দর কমেছে।

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়