editor
প্রকাশিত: 2:23 PM, March 25, 2021
রাজনগর প্রতিনিধি
বর্ষীয়ান রাজনীতিবিদ রাজনগর উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ ত্রিশ বছরের সভাপতি সদর ইউনিয়নের গড়গাঁও নিবাসী মিসবাহুদ্দোজা (ভেলাই মিয়া) বুধবার রাত ১০টা ২০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মিসবাহুদ্দোজা ১৯৬১ সালে মেট্রিকুলেশন পাশের পর রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। ১৯৭১ সালের ৬ মে পাক হানাদার বাহিনী যখন মুক্তিযুদ্ধের সংগঠক রাজনগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বারীর বাড়িতে অভিযান চালায়। তাকে না পেয়ে বাড়িতে অগ্নিসংযোগ করে এবং তার স্ত্রী ও দুই শিশুকন্যাসহ আটক করে নিয়ে যায়। এ সময় তার (আব্দুল বারীর) স্ত্রীর ছোট ভাই আলহাজ্ব মিসবাহুদ্দোজা ভেলাই মিয়াকেও বন্দী করে নিয়ে যায়। দীর্ঘ ১৭ দিন পর পাক হানাদার বাহিনী তাকে মুক্তি দেয়।৮০’র দশকে রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন এবং পুরোপুরি আওয়ামী রাজনীতির সাথে সক্রিয় হন। এই সময়ে রাজনগর উপজেলা আওয়ামী লীগকে সংগঠিত করতে ভূমিকা রাখেন। পরবর্তীতে দুইবার রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়ে দায়িত্ব পালন করেন।১৯৯২ সালে রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে আমৃত্যু এ পদে দায়িত্ব পালন করেন। এই নেতার প্রয়াণের খবরে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে হাজার হাজার নেতাকর্মী তার প্রিয় নেতাকে একনজর দেখার জন্য গড়গাওস্থ মরহুমের বাড়িতে ভিড় জমান।
বর্ষীয়ান রাজনীতিবিদ মিসবাহুদ্দোজা ভেলাই মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মৌলভীবাজার রাজনগর আসনের এমপি নেছার আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান ফজলুর রহমান, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বিকাল ২.১৫ মিনিটের সময় রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
অনলাইন ডেস্ক(রিপা-10)
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে