editor
প্রকাশিত: 1:54 PM, March 24, 2021
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় সীমান্তে মৃত বাংলাদেশি যুবকের লাশ দুইদিন পর ফেরত দিয়েছে বিএসএফ। নিহত যুবকের নাম সাইদুর রহমান (২৫)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়গোফ টিলার হাবিবুর রহমানের ছেলে।মঙ্গলবার (২৩ মার্চ) রাতে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত পিলার ১২০০/৩ এসএর শাহিদাবাদ এলাকায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্থান্তর করা হয়। এসময় বিজিবি ও পুলিশের পক্ষে ছিলেন লাউড়েরগড় বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক ও তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিবুল ইসলাম এবং ভারতীয় শিলং সেক্টরের ১১ বিএসএফএর ক্যাপ্টেন অরবিন্দু সিং ও ভারতীয় পুলিশের কর্মকর্তারা।সোমবার ভোরে কয়লা শ্রমিক সাইদুর রহমান যাদুকাটা নদীর ভারতীয় অংশের এক কিলোমিটার ভিতরে ঘোমাঘাট এলাকায় কয়লা উত্তোলন গিয়ে সাইদুরের লাশ দেখেন অন্য শ্রমিকরা। পরে শ্রমিকরা বিষয়টি বিজিবি ও নিহতের পরিবারকে জানায়। বিষয়টি সুনামগঞ্জ ২৮ বিজিবির পক্ষ থেকে ভারতীয় বিএসএফর সঙ্গে যোগাযোগ করলে বিএসএফ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে হস্তান্তর করে। রাত সাড়ে ৯ টার দিকে বিজিবি ও পুলিশ আইনি প্রক্রিয়া শেষে নিহত সাইদুর রহমানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে।সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্টে কর্নেল তছলিম এহসান বলেছেন, লাশ পুলিশের উপস্থিতিতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারত ও বাংলাদেশের পুলিশের ভাষ্য অনুযায়ী লাশের গায়ে প্রাথমিকভাবে আগাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
অনলাইন ডেস্ক(রিপা-১০)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে