admin
প্রকাশিত: 10:38 PM, May 4, 2021
সময় ডেস্ক:: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দরিদ্র মানুষকে নিয়ে বিশেষ ভাবে চিন্তা ভাবনা করেন। তিনি দেশে দুর্যোগ ও দুঃসময়ে অসহায় নিম্ন আয়ের মানুষের পাশে দাড়াতে ভূল করেননি। সরকারের পাশাপাশি দলের নেতা কর্মীদেরকেও মানুষের পাশে দাড়াতে নির্দেশ দেন। বিশ্বের অনান্য দেশের ন্যায় আমাদের দেশেও যখন করোনা ভাইরাস হানা দেয় তখন থেকে আমরা মানুষের পাশে রয়েছি। খাদ্য সামগ্রী, নগদ অর্থসহ বিভিন্ন ভাবে মানুষের সহযোগীতায় নিবেদিত রয়েছি। আগামী দিনেও সকল দুর্দিনে আপনাদের পাশে থাকবো।
মঙ্গলবার ( ৪ মে ) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জি আর নগদ অর্থ ৫শ টাকা হারে ৫শ জনের মধ্যে বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেনের সভাপতিত্বে ইউপি সচিব মোঃ সেলিমোর রহমান সেলিম ও বাহার উদ্দিন বাহার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হক, অধ্যক্ষ শামসুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, ট্যাগ অফিসার একে আজাদ ফাহিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার আশিকুর রহমান আশিক, ২নং ওয়ার্ডের মেম্বার এহসানুল হক ছানু, ৩নং ওয়ার্ডের মেম্বার শরীফ আহমদ, ৪নং ওয়ার্ডের মেম্বার এনাম উদ্দিন, ৫নং ওয়ার্ডের মেম্বার জাবেদ আহমদ, ৬নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ মুমিনুর রহমান সুমিত, ৭নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম মাসুম, ৮নং ওয়ার্ডের মেম্বার লয়লু মিয়া, ৯নং ওয়ার্ডের মেম্বার কামাল আহমদ, মহিলা মেম্বার মাহমুদা ইসলাম চৌধুরী, হুছনে আরা বেগম ও রাজিয়া বেগম। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ¦ হাবিব হোসেন বলেন, বর্তমান সরকার গরীব-অসহায় মানুষদেরকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করছে। বরইকান্দি ইউনিয়নে যা উন্নয়ন কর্মকান্ড হচ্ছে তা এই সরকারের উন্নয়ন। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন