editor
প্রকাশিত: 5:00 PM, March 24, 2021
মৌলভীবাজার প্রতিনিধি
কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কথিত প্রেমিকসহ ৩ জনকে মঙ্গলবার রাতে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, কমলগঞ্জের শ্রীসূর্য আলাবাদী গ্রামের ১৬ বছরের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে দেওরাছড়া চা-বাগানের আলীনগর টিলার জব্বার মিয়ার ছেলে জুবেল মিয়া। দুজনের প্রেমের এ সম্পর্ক দীর্ঘদিনের। তবে অভিযোগে সূত্রে জানা যায়, গত ২০ মার্চ শনিবার বিকালে মোবাইল ফোন কেনার জন্য শমসেরনগর বাজারে আসার পর থেকে ওই কিশোরী নিখোঁজ হন। ওই দিন কিশোরীকে জোরপূর্বক তুলে নেয় জুবেলসহ তার সহযোগীরা। পরদিন ২১ মার্চ রোববার কথিত প্রেমিক সহ তার বন্ধুরা মিলে কিশোরীকে কমলগঞ্জের মুন্সীবাজার দিয়ে নিয়ে যাওয়ার সময় সিএনজি গাড়ি থেকে কৌশলে সে নেমে ফরিদ মিয়া নামে এক ব্যক্তির আশ্রয়ে গেলে কথিত প্রেমিক জুবেল সহ তার সহযোগীরা পালিয়ে যায়। খবর পেয়ে কিশোরীর পিতা ঘটনাস্থলে পৌছে বিস্তারিত ঘটনা শুনে তার মেয়েকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। ভিকটিম কিশোরী জানায়, ২০ মার্চ রাতে ও ২১ মার্চ ভোরে জুবেল সহ তার সহযোগীরা পৃথক স্থানে কয়েক দফা গণধর্ষণ করে।এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে মঙ্গলবার দুপুরে জুবেল সহ ৬ জনের নামে কমলগঞ্জ লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে কথিত প্রেমিক জুবেল মিয়া, তার দুই বন্ধু বকুল রিকসন ও শিপন রিকসনকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশ।কিশোরীর বাবা বলেন, আটক আসামি জুবেল মিয়ার সাথে তার মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো সেটা তিনি জানতেন না।কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, মামলার অপর আসামিদের আটক করার চেষ্টা চলছে। আটককৃতদের বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অনলাইন ডেস্ক(রিপা-30)
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে