editor
প্রকাশিত: 7:44 PM, May 25, 2026
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
গত বৃহস্পতিবার (২১ মে) সকালে এলাকাবাসীর গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি ইউএনও কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, বড়ছড়া নদীটি স্থানীয় কৃষি, পরিবেশ এবং সাধারণ জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই নদীতে বালু উত্তোলন ও ইজারা কার্যক্রম চালু হলে তীরবর্তী বিস্তীর্ণ কৃষিজমি নদীগর্ভে বিলীন হওয়া, পরিবেশের বিপর্যয় এবং সাধারণ মানুষের জীবন-জীবিকায় মারাত্মক বিরূপ প্রভাব পড়ার তীব্র আশঙ্কা রয়েছে। তাই জনস্বার্থ ও এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের জোর দাবি জানান তারা।
স্মারকলিপি প্রদানকালে বরমচাল ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নদীর অস্তিত্ব ও পরিবেশ রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জয়নুল ইসলাম জুনেদ বলেন, বড়ছড়া নদী রক্ষায় গোটা বরমচালবাসী আজ ঐক্যবদ্ধ। নদীর বালু ইজারা বন্ধের দাবিতে আমরা আইনি ও সামাজিক লড়াই চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আগামী ২৪ মে বরমচাল স্কুল অ্যান্ড কলেজ এবং বড়ছড়া নদীর পাশে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে। নদী বাঁচানোর এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে শরিক হওয়ার জন্য আমি সর্বস্তরের জনসাধারণকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়