editor
প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫
বালাগঞ্জ প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে বালাগঞ্জে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১৪ এপ্রিল) বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাক্সকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ। এ উপলক্ষে অনুষ্ঠিত লোকজ মেলায় বেসরকারি সংস্থা নিরাপদসহ সরকারি বিভিন্ন দফতরের পক্ষ থেকে স্টল প্রদান করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদের পরিচালনায় এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদ, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশিকুর রহমান, ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আ.জ.ম সালাহ উদ্দিন, বালাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আলাওল হক সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মো. আমির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, সদস্য মো. আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
1 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা
8 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট
7 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 7
8 সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 5
5 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
2 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
2 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
5 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 5 বৃহস্পতিবার