editor
প্রকাশিত: 5:22 PM, October 2, 2021
অনলাইন ডেস্ক ::
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশ ও ফিলিপাইনে আরও ৮০ লাখের বেশি টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশ পাচ্ছে ২৫ লাখের মতো। টিকাগুলোর সবই হবে ফাইজার-বায়োএনটেকের তৈরি। গত শুক্রবার (১ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। খবর এএফপির।
নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে পাঁচটি চালানে মোট ৫৫ লাখ ৭৫ হাজার ৫০ ডোজ টিকা পাবে ফিলিপাইন। বাংলাদেশ পাচ্ছে ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ। আগামী সপ্তাহের শুরুর দিকেই দেশে পৌঁছাবে টিকাগুলো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশ ও ফিলিপাইনকে এসব করোনা টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
বিশ্বের মধ্যে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি টিকা অনুদান দিয়েছে উল্লেখ করে হোয়াইট হাউজের ওই কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রশাসন বুঝতে পারছে, করোনা মহামারির অবসান ঘটাতে এটি সারাবিশ্ব থেকেই নির্মূল করা প্রয়োজন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক লাখ করোনা টিকা পেয়েছে। এর মধ্যে গত সপ্তাহেই এসেছে ২৫ লাখ ফাইজার টিকা। এরপরও এ পর্যন্ত দেশের মাত্র ১০ শতাংশের মতো মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
করোনা মহামারিতে আরেক বড় ভুক্তভোগী ফিলিপাইনে ২৫ লাখের বেশি মানুষ আক্রান্ত ও ৩৮ হাজারের বেশি মৃত্যু হয়েছে। তবে টিকাদানে ধীরগতি সত্ত্বেও দেশটির মোট জনগোষ্ঠীর এক-চতুর্থাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এরই মধ্যে দুই ডোজ করে টিকা পেয়েছেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন