editor
প্রকাশিত: 10:48 AM, August 20, 2024
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এক চিঠিতে তার সরকারের প্রচেষ্টায় সম্পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ১৬ আগস্ট এক চিঠিতে জাতিসংঘের মহাসচিব গণতন্ত্রের দিক উন্মোচনে ড. ইউনূসকে সমর্থনের কথা জানিয়েছেন। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি প্রকাশ করেন। সেখানে বলা হয়েছে, জাতিসংঘ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের জনগণের সুবিধার জন্য আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘরে কান্ট্রি টিমের মাধ্যমে যে কোনো অনুরোধ পেলে জাতিসংঘ অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

জাতিসংঘ প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান। গুতেরা বলেছেন, বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। তিনি আরও বলেছেন, এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান ঘটাতে, জবাবদিহিতা নিশ্চিত করতে, আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ড. ইউনূসের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইউনূসকে উদ্দেশ্য করে মহাসচিব বলেন, আমি আশাবাদী যে আপনার (ইউনূসের) সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে যার মাধ্যমে যুবক ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের বাক স্বাধীনতার পথ প্রশস্ত হবে। দেশের সকল নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব।
ড. ইউনূসকে পাঠানো চিঠিতে গুতেরা রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। মহাসচিব বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করতে আমি আপনাকে (ইউসূসকে) জোরালো আহ্বান জানাচ্ছি। রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মায়ানমারের অবনতিশীল পরিস্থিতি বিবেচনা করে গুতেরা ড. ইউনূসকে এই আহ্বান জানান।
চিঠিতে সর্বশেষ গুতেরা বলেছেন, বাংলাদেশ এখন তার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না