editor
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে তাঁর নেতৃত্ব ও দূরদর্শিতার কারণেই মুক্তিকামী জাতি সংগঠিত হয়ে বিজয়ের পথে এগিয়ে যায়। ১৯১৮ সালের ১লা সেপ্টেম্বর সিলেটের দিরাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। ব্রিটিশ সেনাবাহিনী ও পাকিস্তান সেনাবাহিনীতে দীর্ঘ কর্মজীবন শেষে জাতির সংকটময় মুহূর্তে তিনি হয়ে ওঠেন স্বাধীনতার সংগ্রামের পথপ্রদর্শক। মুক্তিযুদ্ধের সময় তাঁর সাহসী সিদ্ধান্ত, নেতৃত্ব ও সংগঠক দক্ষতা মুক্তিকামী বাঙালিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়।
তিনি আরো বলেন, বলেন, আজও জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে বঙ্গবীর এম.এ.জি. ওসমানীকে। তাঁর অমর অবদান চিরকাল বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। আমি বঙ্গবীর ওসমানীর রুহের মাগফেরাত কামনা করছি।
সোমবার (১লা সেপ্টেম্বর) সকালে সিলেট ওসমানী জাদুঘর প্রাঙ্গণে ওসমানী জাদুঘর এর উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনী ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সিলেট ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেডে ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, দৈনিক খবরপত্রের সিনিয়র সাংবাদিক ও সিলেট ব্যুরো প্রধান এম এ মতিন, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, এডভোকেট নুর উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ফারুক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সিলেট ওসমানী জাদুঘরের সহকারী কীপার মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান শেষে বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
1 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
7 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
2 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
3 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
7 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে
8 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
3 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
1 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর