editor

প্রকাশিত: 10:23 PM, August 27, 2025

বাংলাদেশে পরিস্থিতির পরিবর্তনে বদলে যাচ্ছে আঞ্চলিক গতি: মেঘালয়ের মুখ্যমন্ত্রী

বাংলাদেশে পরিস্থিতির পরিবর্তনে বদলে যাচ্ছে আঞ্চলিক গতি: মেঘালয়ের মুখ্যমন্ত্রী

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে পরিস্থিতির পরিবর্তন ঘটছে। একই সঙ্গে তা পুরো অঞ্চলের গতিকে বদলে দিচ্ছে। মঙ্গলবার এ কথা বলেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা। তিনি আরও বলেন, রাজ্যে বিচ্ছিন্নভাবে ‘সশস্ত্র গোষ্ঠীর মতো’ কর্মকাণ্ড দেখা দিচ্ছে। এ খবর দিয়ে বার্তা সংস্থা পিটিআই। সাংমা সাংবাদিকদের বলেন, আমাদের বুঝতে হবে ও মনে রাখতে হবে, সীমান্তের ওপারে বাংলাদেশে আগের মতো পরিস্থিতি নেই। জাতীয় নিরাপত্তার কারণে আমি বিস্তারিত বলতে চাই না। তবে এটুকু বলতে পারি, ওপারের ভিন্ন কর্মকাণ্ড ও ভিন্ন কিছু পরিবর্তন সার্বিক পরিস্থিতির গতিশীলতা বদলে দিচ্ছে।

তিনি জানান, রাজ্যে উগ্রপন্থি কার্যক্রম ওঠানামা করে ‘গ্রাফের মতো কখনও উপরে ওঠে আবার নেমে যায়’। যা অনেক সময় সংগঠিত গোষ্ঠীর বদলে ছোটখাটো ডাকাত দলের কর্মকাণ্ডের মতো মনে হয়। তিনি আরও বলেন, অনেক সময় যা শুরুতে উগ্রপন্থি সংগঠন মনে হয়, পরে দেখা যায় তারা আসলে ডাকাত বা চোর। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের পুলিশ প্রধান (ডিজিপি) ইদাশিশা নংরাং আগেও এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন। কিন্তু তার বক্তব্যের কেবল একটি অংশ প্রকাশিত হওয়ায় নানা জল্পনা তৈরি হয়।

সম্প্রতি ডিজিপি জানান, পুলিশ সব ধরনের তথ্য যাচাই করছে এবং নতুন করে উগ্রপন্থি সংগঠিত হওয়ার প্রচেষ্টার বিষয়ে ঘনিষ্ঠ নজর রাখছে। তবে পুনর্গঠনের কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি। সাংমা বলেন, প্রতিদিনই গোয়েন্দা তথ্য আসছে। যাচাই-বাছাই করে তারপর সিদ্ধান্তে আসতে হচ্ছে। পরিস্থিতি জটিল, মূলত বাংলাদেশের ঘটনাপ্রবাহের কারণেই এবং আমরা সেগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন