editor

প্রকাশিত: 9:06 PM, August 26, 2024

বাংলাদেশ ইস্যুতে যোগি আদিত্যনাথের কড়া সমালোচনায় অখিলেশ যাদব

বাংলাদেশ ইস্যুতে যোগি আদিত্যনাথের কড়া সমালোচনায় অখিলেশ যাদব

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেয়ায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, নয়া দিল্লি এরই মধ্যে বিদেশি বিষয়ে সিদ্ধান্ত নেয়ায় হস্তক্ষেপ করছে। এ খবর দিয়ে অনলাইন নিউজ১৮ বলছে, ভারতের রাজনীতিতে এখন বাংলাদেশে ছাত্রজনতার আন্দোলন উদাহরণ হিসেবে ব্যবহার হচ্ছে। বিভিন্ন নেতা রাজনৈতিক পরিস্থিতি বোঝানোর জন্য এই উদাহরণ টানছেন। সোমবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে যেটা ঘটেছে সেই ভুল এড়িয়ে চলতে হবে সবাইকে।

বাংলাদেশে ব্যাপক গণআন্দোলনে ক্ষমতা হারাতে বাধ্য হয়েছে শেখ হাসিনার রেজিম। আগ্রায় এক কর্মসূচিতে তিনি বক্তব্য রাখছিলেন। এ সময় তিনি ভারতবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, তাহলেই দেশ সমৃদ্ধির শিখরে পৌঁছাবে। তিনি আরও বলেন, বাংলাদেশে কি ঘটছে তা কি আপনারা দেখছেন? ওইসব ভুল এখানে করা ঠিক হবে না।

যদি বিভক্ত হয়ে পড়ি তাহলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাবো। যদি ঐক্যবদ্ধ থাকি আমরা ভাল থাকবো, নিরাপদ থাকবো এবং সমৃদ্ধির শিখরে পৌঁছে যাব। অন্যদিকে বাংলাদেশ নিয়ে বক্তব্যের জবাবে যোগি আদিত্যনাথের সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সোমবারই তিনি বলেছেন, আদিত্যনাথ প্রধানমন্ত্রী হতে চান। নয়া দিল্লি এরই মধ্যে বিদেশি বিষয়ে সিদ্ধান্ত নেয়ায় বিষয়ে হস্তক্ষেপ করছে। এটা উচিত নয়।
জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অখিলেশ যাদব। বাংলাদেশে সংঘর্ষের বিষয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তিনি (আদিত্যনাথ) ভারতের প্রধানমন্ত্রী হতে চান। কিন্তু প্রধানমন্ত্রীর ভূমিকা তার এখন পালন করা উচিত নয়। বিশ্বের কোনো দেশের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কাজ প্রধানমন্ত্রীর, ভারত সরকারের। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এটাই প্রথম এমন ঘটনা ঘটিয়েছেন এমন নয়। অতীতেও তিনি এসব করেছেন। আমি আশা করি দিল্লিওয়ালি তাকে বোঝাবে যে, দিল্লির সিদ্ধান্তে তার হস্তক্ষেপ করা উচিত নয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না