editor
প্রকাশিত: 5:11 PM, May 13, 2023
নকল নবীশদের পারিশ্রমিক বৃদ্ধি হওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এবং বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন সিলেট বিভাগের সাবেক সাধারণ সম্পাদক এম. আর. বাবর মিয়া মোহরার পদে পদোন্নতি হওয়ায় সংবর্ধনা প্রদান ও সিলেট জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ মে) সকাল ১১টায় সদর সাব-রেজিস্ট্রার অফিস হলরুমে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন সিলেট জেলার উদ্যোগে এই আয়োজন করা হয়।
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন সিলেট জেলার সভাপতি ছালেক আহমদের সভাপতিত্বে ও নিজাম আল-দ্বীন এর পরিচলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর সাব-রেজিস্ট্রার মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ সাব-রেজিস্ট্রার আখলাকুর রহমান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা চৌধুরী সিরাজুল ইসলাম। অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল কুদ্দুস সুমন, সিলেট সদর সাব-রেজিস্ট্রার অফিসের সহকারী আব্দুল মালিক, রেজিষ্ট্রেশন এমপ্লয়িজ এসোসিয়েশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান, বাংলাদেশ দলিল লেখক সমিতি সিলেট সদর শাখার সভাপতি হাজী মাহমুদ আলী, সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান শায়েক, বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ এনামুল হাসান রুমেল। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাহীন আলম, রিমি ইসলাম মারিয়াম। সিলেট জেলা শাখার সাধারণ সভায় আগামি দুই বছরের জন্য জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। এবং আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নব-নির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নিজাম আল-দ্বীন ও সাধারণ সম্পাদক হিসেবে জুনেদ আহমেদ কে নির্বাচিত করা হয়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন