editor
প্রকাশিত: 9:52 PM, November 2, 2025
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি দেশের সকল ব্রাঞ্চে ১৯ অক্টোবর ২০২৫ তারিখ হতে পক্ষকালব্যাপী ০২ নভেম্বর ২০২৫ পর্যন্ত আয়োজন করে গ্রাহক সেবা পক্ষ। তারই অংশ হিসেবে রবিবার (২ নভেম্বর) আয়োজিত হয় উদ্যোক্তা মেলা, স্কুল ব্যাংকিং ও গ্রাহক সমাবেশ। এরই ধারাবাহিকতায় অদ্য সমাপনী দিনে পুরষ্কৃত করা হয় ব্যাংকের শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা।
ব্যাংকের প্রধান কার্যালয় ও জুম ভিত্তিক দেশব্যাপী এ আয়োজনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: জসীম উদ্দিন প্রধান অতিথি হিশেবে উপস্থিত থাকেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজারবৃন্দ, ডেপুটি জেনারেল ম্যানেজার বৃন্দ, সকল ডিপার্টমেন্ট হেড, ও ব্রাঞ্চ ম্যানেজার বৃন্দ।
ব্যাংকের এসএমই ডিপার্টমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার ও ডিপার্টমেন্ট হেড মো: মান্নান হোসেনের পরিচালনায় ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এর পক্ষে এ বছর শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হিশেবে সিলেট ব্রাঞ্চের অধীনে গ্রাহক মিসেস নুশরাত জাহান শেফার হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তোলে দেন সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো: ফাইদুর রহমান ও সিলেট প্রধান শাখার ব্যবস্থাপক মো: আশরাফ উল আলম।
উল্লেখ্য, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি. সিলেট ব্রাঞ্চের গ্রাহক মিসেস নুশরাত জাহান শেফা দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্য সেবায় অসামান্য অবদান রেখে চলেছেন। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক তাঁর এ পথ চলায় আন্তরিক সহযোগিতা প্রদান অব্যাহত রাখায় ব্যাংকটিকে তিঁনি ধন্যবাদ জ্ঞাপনপূর্বক দেশের সকল নারী উদ্যোক্তার সফলতায় ব্যাংকটি বরাবরের মতো অবদান রাখবে আশা প্রকাশ করে অনুভূতি ব্যক্ত করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও দেশের সফলতম সরকারি ব্যাংক হিশেবে গ্রাহক তুষ্টির বিষয়ে সর্বদাই এ ব্যাংকের পরিশ্রম ও সেবা অব্যাহত থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনে পক্ষকালব্যাপী গ্রাহক সেবা পক্ষ সমাপনী ঘোষণা করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন