editor
প্রকাশিত: 6:19 PM, November 12, 2024
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর শাখার উদ্যোগে বর্তমান বাংলাদেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর এর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব হযরত মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারকে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীসহ ইসলাম বিরোধী এবং পরাজিত শক্তি প্রেতাত্মাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় বিকল্প পন্থায় পত্যাহারের ব্যবস্থা করার জন্য বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি পদত্যাগে বাধ্য করার জন্য শক্তিশালী আন্দোলন গড়ে তুলবে। নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলগুলোর বিশিষ করে সমমাননা ইসলামী দল ঐক্যবদ্ধ অবস্থান সৃষ্টি করার লক্ষ্যে সকল ইসলামী দলগুলোর দায়িত্বশীল এবং নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির পক্ষ থেকে ঐক্যের সুদিঢ় প্রাচীর রচনা জন্য সর্বাত্মক প্রচেষ্টা এবং সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করে নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর এর সেক্রেটারি হযরত মাওলানা জুবায়ের আহমদ খান, জয়েন্ট সেক্রেটারি ক্বারি মৌলবী মুশাররফ হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ ফখরুজ্জামান। এছাড়াও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন