editor
প্রকাশিত: 5:33 PM, December 31, 2022
ন্যাপ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী ফারুক বলেছেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। একটি রাজনৈতিক দলের কাজই হচ্ছে দেশের জন্য ও দেশের মানুষের জন্য কাজ করা। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো দেশ ও মানুষের চেয়ে নিজেদের পকেট ভারি করতে ব্যস্ত হয়ে পড়েন। যার কারণে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর এই অবস্থা। এই অবস্থান থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে। তাহলেই আমাদের এই দেশ আরো উন্নয়নশীল হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে।
তিনি (৩১ ডিসেম্বর) শনিবার সকাল ৯টায় নগরীর দরগা গেইস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সিলেট জেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও প্রবীন ন্যাপ নেতা এবং মুক্তিযুদ্ধের সংগঠক মো: আব্দুল ওদুদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব ইসমত ইবনে ইসহাক সানজিদ এর পরিচালনায় বক্তব্য রাখেন- ডা: হিরণ মোহন বিশ্বাস, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন, তুতা মিয়া, তপন কুমার দাস, বীর মুক্তিযুদ্ধা সৈয়দ আনোয়ার হোসেন, হারাধন, সুরঞ্জিত শর্মা, অনিমেষ সরকার, বিমল চন্দ্র দে, সিফাজুল হক, সুমন মাহবুব প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন