editor

প্রকাশিত: 5:51 PM, December 31, 2024

বাংলাদেশ বিমানের ভাড়া বৈষম্য দূর করার দাবি

সিলেট বিভাগ গণদাবী ফোরামের জরুরী সভা

বাংলাদেশ বিমানের ভাড়া বৈষম্য দূর করার দাবি

সিলেটের উন্নয়নমূলক সামাজিক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে আন্তর্জাতিক রুটে চলাচলের ক্ষেত্রে বাংলাদেশ বিমানের বৈষম্যমূলক অযৌক্তিক ভাড়া আদায় ও অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ভাড়া ধার্য্য করায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিমানের ভাড়া বৈষম্য দূরীকরণের জন্য দাবি জানানো হয়েছে। সিলেট বিভাগ  গণদাবী ফোরামের এক জরুরী সভায় এ দাবি জানানো  হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সিলেট বিভাগ গণদাবী ফোরাম কর্তৃক নগরীর সুরমা ম্যানশনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ অ্যাডভোকেট। সভায় সিলেটের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের উপদেষ্টা বদরুল  আহমদ চৌধুরী অ্যাডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ-সভাপতি কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী অ্যাডভোকেট, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, সাবেক মেম্বার ইরশাদ আলী, সিনিয়র সদস্য কয়েছ আহমদ সাগর, আমীন তাহমিদ, মাস্টার আব্দুল মালিক, সংগঠক আবর মিয়া পীর, এম এ রকিব, শওকত আলী, গীতিকার বাহাউদ্দিন বাহার, এম এ জলিল, রিয়াজ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট সাবের চৌধুরী, অ্যাডভোকেট নেপাল চন্দ্র চন্দ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রাজধানী ঢাকার সাথে সিলেটের যোগাযোগ ও যাতায়াত অত্যন্ত দূরূহ হয়ে উঠেছে। সড়ক পথে সিলেট থেকে ঢাকায় যাতায়াতে কমপক্ষে ১০-১১ ঘন্টা সময় ব্যয় হওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। এহেন অবস্থা নিরসনে ঢাকা-সিলেট সড়ক পথে যাতায়াতের প্রতিবন্ধকতা দূরীকরণের দাবি জানান। রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে যাতায়াতকারী মেইল ও লোকাল ট্রেনগুলো যাতায়াত ও ব্যবহারের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। আন্তঃনগর ট্রেনগুলোতে বগি সংকট, পানি ও লাইটের অভাব এবং ইঞ্জিন বিকল হওয়া নিত্যনৈমিত্তিক ব্যাপার হওয়ায় রেল পথে যাতায়াতে যেমন দীর্ঘ সময় ব্যয় হচ্ছে, তেমনি সিলেটের যাত্রীগণ নানা হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছেন। এহেন অবস্থা নিরসনে বিদ্যমান ট্রেনগুলোতে পর্যাপ্ত পানি, আলো ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বগির সংখ্যা বৃদ্ধি, নতুন ইঞ্জিন সংযুক্ত করা এবং সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার লাইনে যাতায়াতের জন্য ইতোপূর্বে অনুমোদিত ২টি নতুন ট্রেন চালু করার দাবি জানান। বক্তারা বাংলাদেশ বিমানের ভাড়া বৈষম্য ও দুর্ভোগ নিরসনে সিলেট-ঢাকা অভ্যন্তরীন ফ্লাইট বৃদ্ধি এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হতে সকল আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিদেশী এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদানের দাবি জানান। সিলেট বিভাগে গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট জরুরী ভিত্তিতে নিরসনের জন্য বক্তাগণ সরকারের কাছে দাবি জানান।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়