editor
প্রকাশিত: 8:41 PM, February 14, 2025
সিলেটের সময় :: বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ- চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে অনিরূদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাষ্ট ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেড’র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা লায়ন রুপম কিশোর বড়ুয়া’র পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার ১৪ ফেব্রুয়ারী’২৫ সিলেট জেলার দক্ষিণ সুরমা এলাকার স্বপ্নের বিদ্যানিকেতনে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ শীতবস্ত্র বিতরণের পঞ্চম তম কার্যক্রম বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ- সিলেট অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ- সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সংগঠক, সাংবাদিক উৎফল বড়ুয়া’র সার্বিক তত্তাবধানে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার স্বপ্নের বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রী ও অত্র অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা, গোবিন্দগঞ্জ আবদুল স্মৃতি কলেজ এর সহকারী অধ্যাপক বরন চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নের বিদ্যানিকেতন ও সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন প্রতিষ্ঠাতা মো: তারেক আহমেদ, শেলু বড়ুয়া, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্ত প্রমুখ।
এছাড়া যুব পরিষদ এযাবৎ দেশের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ, বন্যাসহ যেকোন দুর্যোগকালীন মানুষের পাশে দাড়ানো এবং মানব কল্যাণে কাজ করে চলেছে।
বক্তাগণ বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ নেতৃবৃন্দসহ লায়ন রুপম কিশোর বড়ুয়া এবং অনিরূদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাষ্টের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন