editor

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৬

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

কয়েস লোদী, কাহের শামীম ও আব্দুল রাজ্জাকের অভিনন্দন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

2

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের কৃতি সন্তান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. আব্দুস সালাম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে গতকাল শনিবার জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

5

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ব্যারিস্টার মো. আব্দুস সালামকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

ব্যারিস্টার এম. এ. সালাম বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী, আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক ও সমাজসেবক। সিলেটের দক্ষিণ সুরমার দায়খান গ্রামে জন্মগ্রহণকারী এই প্রাজ্ঞ ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা নেন এবং পরবর্তীতে ঐতিহ্যবাহী লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন।

এদিকে ব্যারিস্টার সালাম রেড ক্রিসেন্টের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় পৃথক পৃথক বিবৃতিতে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেটের বিশিষ্ট নেতৃবৃন্দ।

7

রেজাউল হাসান কয়েস লোদীর অভিনন্দন:
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’র (সিউক) চেয়ারম্যান এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এক বিবৃতিতে বলেন, “ব্যারিষ্টার এম এ সালাম একজন যোগ্য, দক্ষ এবং মানবিক গুণসম্পন্ন ব্যক্তিত্ব। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মতো একটি গৌরবময় ও শীর্ষস্থানীয় মানবিক সংগঠনের চেয়ারম্যান হিসেবে তাঁর এই নিযুক্তি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, ব্যারিস্টার সালামের দূরদর্শী নেতৃত্বে রেড ক্রিসেন্টের মানবসেবামূলক কার্যক্রম দেশব্যাপী আরও গতিশীল হবে।

আবুল কাহের চৌধুরী শামীমের শুভেচ্ছা:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, ব্যারিস্টার সালামের দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে রেড ক্রিসেন্ট সোসাইটি আর্তমানবতার সেবায় আরও এক ধাপ এগিয়ে যাবে।

3

বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাকের অভিনন্দন:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক এক বিবৃতিতে ব্যারিস্টার সালামকে অভিনন্দন জানান এবং এই মূল্যায়নের জন্য বিএনপি চেয়ারম্যানের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অতীত স্মৃতি চারণ করে তিনি বলেন, “ব্যারিস্টার আব্দুস সালাম ছাত্ররাজনীতি থেকে উঠে আসা একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি সিলেট জেলা বিএনপির প্রথম নির্বাচিত কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, যেখানে আমি নিজে সাংগঠনিক সম্পাদক ছিলাম। তৃণমূল থেকে উঠে আসা দীর্ঘদিনের এই পরীক্ষিত নেতা তাঁর নতুন দায়িত্বে সফল হবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।” নেতৃবৃন্দ ব্যারিস্টার মো. আব্দুস সালামের নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য ও তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পিতা-মাতার ত্যাগ ও অবদানের কারণেই সন্তানরা সমাজে প্রতিষ্ঠিত হয়: সিসিক প্রশাসক কাইয়ূম চৌধুরী

পিতা-মাতার ত্যাগ ও অবদানের কারণেই সন্তানরা সমাজে প্রতিষ্ঠিত হয়: সিসিক প্রশাসক কাইয়ূম চৌধুরী

7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বলেছেন, বর্তমান যান্ত্রিক যুগে আমরা অনেকেই মা-বাবার অবদানের কথা ভুলে যাই। কিন্তু

সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে ২৭ জুন মানববন্ধন

সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে ২৭ জুন মানববন্ধন

8 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা সম্মেলন সম্পন্ন

পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা সম্মেলন সম্পন্ন

2 পূজা উদযাপন পরিষদ শাহপরান থানার সম্মেলনে বক্তারা বলেছেন রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নির্ভর করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার উপর। তাই সমাজের

সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

3 সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার প্রভাবে অনির্দিষ্টকালের

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

2 সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। 8 রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র

প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জাহাঙ্গীরনগরে পাহাড় কাটার উৎসব

প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জাহাঙ্গীরনগরে পাহাড় কাটার উৎসব

1 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে অবাধে

কালিঘাটের কথিত চোরাচালান সিন্ডিকেট কার ছত্রছায়ায় চলছে কোটি টাকার বাণিজ্য?

কালিঘাটের কথিত চোরাচালান সিন্ডিকেট কার ছত্রছায়ায় চলছে কোটি টাকার বাণিজ্য?

5 সিলেটের সীমান্তঘেঁষা কালিঘাট বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চোরাচালান ও অবৈধ পণ্য বাণিজ্যের অভিযোগ নতুন নয়। তবে স¤প্রতি স্থানীয়দের

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

5 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের কৃতি সন্তান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

1
2