editor
প্রকাশিত: 3:33 PM, December 2, 2020
অনলাইন ডেস্ক :
মুজিববর্ষ উপলক্ষ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ তথ্য মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত ব্রিফিং শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসবেন বলে সম্মতিও দিয়েছেন। এসময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আজকে মূলত তুরস্ক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ছিল। বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ক ঐতিহাসিক। আমরা অনেক কমন ভ্যালু শেয়ার করি এবং কালচারাল ক্ষেত্রেও আমাদের অনেক মিল রয়েছে। আমরা আজকে মুজিববর্ষ উপলক্ষ্যে আলোচনা করেছি।
তিনি বলেন, আমরা মুজিববর্ষ উপলক্ষ্যে কিভাবে কালচারাল বিষয় একচেঞ্জ হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া তুরস্কের ইন্টারন্যাশনাল চ্যানেল আছে৷ যেটি ইংলিশ, সেখান থেকেও মুজিববর্ষের অনুষ্ঠান সম্প্রচার করার জন্য আমরা আলোচনা করেছি। একইসঙ্গে দুই দেশের জার্নালিস্টদের দিয়ে কিভাবে প্রশিক্ষণ আদান প্রদান করতে পারি সেটি নিয়েও আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, সার্বিকভাবে শুধু মুজিববর্ষ নয়, আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৫০ বছর পূর্তি, সে উপলক্ষেও কিভাবে আমরা মিডিয়া ও জার্নালিস্টদের প্রশিক্ষণ আদান প্রদান করতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছির্।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন