editor
প্রকাশিত: 6:21 PM, April 9, 2025
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ১১ ঘটিকার সময় নগরীর শাহজালাল উপশহরস্থ এসোসিয়েশনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ।

সভার শুরুতে এসোসিয়েশনের সভাপতি উপস্থিত নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সভায় আগামীর ১৭ ই মে এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। সভায় সবাইকে নির্বাচনে অংশগ্রহণ এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাদের নমিনেশন ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়। কেন্দ্রীয় নির্বাচনে সিলেট বিভাগের সকল ভোটারকে ঢাকায় গিয়ে নির্বাচনে অংশগ্রহণ ও ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
সভা চলাকালীন সময়ে কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জাকির হোসেন নয়ন ও সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উপস্থিত হলে তাদের আন্তরিকভাবে গ্রহণ করে শুভেচ্ছা বিনিময় করেন সিলেট বিভাগের নেতৃবৃন্দ। এ সময় কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জাকির হোসেন নয়ন সবাইকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে যোগ্য প্রার্থীকে ভোট প্রদানের জন্য সবার প্রতি অনুরোধ করেন। এছাড়া সভায় এসোসিয়েশনের সিলেট বিভাগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান কিছুদিনের জন্য বিদেশ সফরকালীন সময়ে সহ-সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পি’কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদ, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, অধ্যক্ষ সিরাজুল হক, সহ-সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মো. ফাহিম, সাব্বির আহমদ, ইফতেখার আহমদ, জিহাদ আহমেদ, সাজুওয়ান আহমদ, সায়েম আহমদ, হুরায়ারা ইফতেখার হোসাইন, আখতারুল ইসলাম, মনোয়ার হোসাইন রাসু প্রমুখ। বিজ্ঞপ্তি
3 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
6 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
6 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
4 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
1 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট