editor
প্রকাশিত: 7:47 PM, August 27, 2024
হোয়াইট হাউসের বিবৃতিতে উল্লেখ না থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে সোমবার টেলিফোনে আলোচনা হয়েছে তার। কি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে সে বিষয়ে হোয়াইট হাউস একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে দুই নেতার মধ্যে ফোনে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনার কোন উল্লেখ নেই। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভেরিয়ায়েড এক্স একাউন্টে বলেছেন, তারা বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরানোর ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কথা বলেছেন তারা। তবে হোয়াইট হাউজ বলেছে, সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
নরেন্দ্র মোদির সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফর নিয়ে আলোচনা করা হয়েছে এতে। এর পাশাপাশি আলোচনা হয়েছে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের মিটিং নিয়ে। পোল্যান্ড ও ইউক্রেনে ঐতিহাসিক সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন। এটাই কয়েক দশকের মধ্যে ভারতীয় কোনো প্রধানমন্ত্রীর ওই দেশগুলো সফর।
জ্বালানি খাত সহ ইউক্রেনে মানবিক সমর্থন ও শান্তির বার্তা দেয়ার জন্য মোদির প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন। জাতিসংঘ সনদের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক আইন অনুসরণ করে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে অব্যাহত সমর্থনে সম্মতি দেন তারা। ইন্দো-প্যাসিফিকে শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য কোয়াডের মতো আঞ্চলিক গ্রুপগুলোর মাধ্যমে অব্যাহতভাবে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি জোর দিয়ে ব্যক্ত করেন তারা।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না