editor
প্রকাশিত: 11:34 AM, September 30, 2021
অনলাইন ডেস্ক ::
ঢাকার সাভারে ২৫টি গাঁজা গাছসহ হোসেন আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় বাড়ির ছাদে টপের মধ্যে দীর্ঘদিন যাবৎ গাঁজা চাষ করে আসছিলেন হোসেন আলী। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২৫টি গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কুদ্দুস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় অভিযান চালিয়ে ছাদে টপের মধ্যে চাষ করা গাঁজা গাছসহ হোসেন আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান সুজন বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমি নিজে উদ্যোগ নিয়ে বিরুলিয়া ইউনিয়নে যারা মাদকের সাথে জড়িত তাদের চিহ্নিত করে পুলিশের সহযোগিতা নিয়ে মাদক নির্মূলে চেষ্টা করে যাচ্ছি।
ডিএসএস / ৩০ সেপ্টেম্বর ২০২১ / আল-আমিন
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন