editor
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
নিজস্ব প্রতিনিধি
‘পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ স্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান এবং ৫ম বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল ১০টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মো. আব্দুল মজিদ খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, জেলা শিক্ষা অফিসার রহুল্লাহ, জনাব আলী কলেজের অধ্যক্ষ সাফিজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমূল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান মো. রেখাছ মিয়া, শাহ শওকত আরেফিন সেলিম, মো. এরশাদ আলী, দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল মজিদ খান বলেন, বিশ্বের অন্যতম রাষ্ট্রের ন্যায় আমাদের কুসংস্কার, অজ্ঞতা ঝেড়ে চিন্তা চেতনার পরিবর্তন এনে বঙ্গবন্ধুর ধারণকৃত স্বপ্ন শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়নের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার কোন বিকল্প নেই। তাই সরকার বিজ্ঞান ও প্রযুক্তি র উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে।
মেলায় আগত ক্ষুদে বিজ্ঞানীরা একসময় সারা পৃথিবী জয় করবে এ আশা প্রকাশ করেন। মেলায় বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রজেক্ট নিয়ে সদর উপজেলার ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ মেলায় অংশ নেয়া শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট পরিদর্শন করেন। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
3 সিলেট বিভাগে হামের প্রকোপ দিন দিন আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও
5 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
3 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
7 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
7 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
6 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
6 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
1 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪