admin

প্রকাশিত: 3:33 PM, December 26, 2020

বাবার ওপর প্রতিশোধ নিতে শিশুকে ধর্ষণের পর হত্যা!

বাবার ওপর প্রতিশোধ নিতে শিশুকে ধর্ষণের পর হত্যা!

6

অনলাইন ডেস্ক :

8

পারিবারিক শত্রুতার জের ধরে বাবার ওপর প্রতিশোধ নিতে বগুড়ার ধুনটে দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাহি উম্মে তাবাসসুমকে ধর্ষণের পর হত্যা করা হয়। শিশুটিকে কোনো বন্য প্রাণী কামড়ে মেরে ফেলেছে এমনটি বোঝানোর জন্য হত্যাকারীরা কাটিং প্লাস দিয়ে তার হাতের আঙুল কেটে ফেলে। তাবাসসুমকে বাদাম কিনে দেওয়ার প্রলোভন দিয়ে ইসলামী জলসা থেকে ডেকে নিয়ে যায় হত্যার সঙ্গে জড়িতরা।

3

আজ বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা সাংবাদিকদেরকে এতথ্য জানান। এর আগে হত্যাকাণ্ডের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ধুনট উপজেলার নশরতপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে বাপ্পি আহম্মেদ, দলিল উদ্দীন তালুকদারের ছেলে কামাল পাশা, সানোয়ার হোসেনের ছেলে শামীম রেজা ও সাহেব আলীর ছেলে লাবলু শেখ।

জানাগেছে, গত ১৪ ডিসেম্বর ধুনট উপজেলার নশরতপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে তাবাসসুমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাবাসসুমের বাবা-মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। তাবাসসুম তার দাদা-দাদীর সাথে নশরতপুর গ্রামে থাকতো। ইসলামী জলসা থেকে নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ বাঁশঝাড়ে পাওয়া যায়। এ সময় তার যৌনাঙ্গ দিয়ে রক্ত ঝড়ছিলো এবং বুকে ও গালে কামড়ের দাগ ছিলো।পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা বলেন, গ্রেফতারকৃত আসামি বাপ্পীর পরিবারের সাথে শিশু তাবাসসুমের বাবা খোকনের দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার প্রায় তিনমাস আগে থেকে বাপ্পী তাবাসসুমকে হত্যা করে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। এরপর গত ১৪ ডিসেম্বর গ্রেফতারকৃত আসামিরা তাকে ধর্ষণের পর হত্যার পরিকল্পনা করে। তাবাসসুম তার দাদা-দাদী এবং দুই ফুফুর সাথে ইসলামী জলসায় গেলে তাদের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে আরও সহজ হয়। তারা জলসা চলাকালে তাবাসসুমকে রাত ৯টায় বাদাম কিনে দেওয়ার লোভ দেখিয়ে হাজী কাজেম জুবেদা টেকনিক্যাল কলেজে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।এ সময় তাবাসসুমের অতিরিক্ত রক্তক্ষরণ হলে সে নিস্তেজ হয়ে যায়। পরে তাকে গলাটিপে হত্যা করে। বাপ্পী তাবাসসুমের মরদেহ কাঁধে করে মোকাম্মেলের বাড়ির দক্ষিণ পাশে বাদশার বাঁশ ঝাড়ে ফেলে রেখে যায় যাতে বাদশার ছেলে রাতুলকে সবাই সন্দেহ করে। এরপর বাপ্পী বাড়িতে চলে যায় এবং বাকি তিনজন জলসায় গিয়ে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেন।

1

 

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

3 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

3 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

3 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

4 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

3 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

6 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

1 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
4