editor
প্রকাশিত: 6:20 PM, March 4, 2021
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও পরিচালক মোঃ ফজলুল কবীর বালাগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনসহ স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন। তিনি বৃহস্পতিবার দুপুরে বালাগঞ্জ উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন অফিস, বোয়ালজুর ইউনিয়ন অফিস, বোয়ালজুর ইউনিয়নে নির্মানাধীন গৃহহীনদের ঘর পরিদর্শন করেন। পরে তিনি বালাগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।
এসময় উপজেলা পরিষদের পক্ষ থেকে মোঃ ফজলুল কবীরকে ইউনেস্কো স্বীকৃতি প্রাপ্ত বালাগঞ্জের ঐতিহ্যবাহী ব্যান্ডিং শীতল পাটি’র জায়নামাজ, ফাইল, পেল হোল্ডার, শুভেচ্ছা স্মারক হিসেবে প্রদান করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান মফুর। এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি পলাশ মন্ডল, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন