editor
প্রকাশিত: 3:44 PM, June 18, 2026
সকল বেদখল দেবোত্ত্বর সম্পত্তি উদ্বারে সবাইকে ঐক্য বদ্ব ভাবে কাজ করতে হবে। প্রয়োজনে স্টিয়ারিং কমিটি গঠন করে বেদখল কৃত দেবোত্ত্বর ভুমি দখলদার মুক্ত করতে হবে।সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন নিজেদের মধ্য কোন ভেদাভেদ না রেখে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার (১৬ জুন) বালাগঞ্জ উপজেলা সদরে শ্রীশ্রী মদন মোহন জিউড় আশ্রমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
দুপুর ২টায় সম্মেলনের প্রথম অধিবেশনে বালাগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক লাল মোহন দাস নান্টুর সভাপতিত্ব ও সদস্য সচিব অমল দাস আপনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা পরিষদ নেতা ব্যাংকার দিপক কুমার দাস, সিলেট জেলা পূজা পরিষদের প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবত্তী, সিলেট জেলা পূজা পরিষদের সদস্য ও বালাগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সিলেট জেলা পূজা পরিষদের সদস্য রঙ্গেশ কুমার দাশ, জেলা পূজা পরিষদের সদস্য পাপ্পু বহ্নি, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি বিজন দেবনাথ, বর্তমান সাধারন সম্পাদক শিপন পাল, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিজন কুমার ধর, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের উপদেষ্টা প্রভাত চন্দ্র রায়।
স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য সচিব অমল দাস আপন।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক সমিতিরনেতা সঞ্জয় দাস, বালাগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত চন্দ্র দাস,আহবায়ক কমিটির সদস্য প্রদীপ দাস, সুভাষ চন্দ্র ধর, সঞ্জীব দাস, রিপন কান্ত দাস, ঝলক দাস, ঝন্টুদাস, বিলাশ দাস, সন্তোষ দাস, রিংকু দাস, ঝন্টু চন্দ কনক, পংকজ দাস, পূর্বপৈলনপুর ইউনিয়ন এর সভাপতি রিংকু দাস, বোয়ালজুর ইউনিয়ন এর নিখিল দাস, দেওয়ান বাজার ইউনিয়ন এর শাওন চক্রবত্তী, পশ্চিম গৌরিপুর এর ঝলক দাস, বালাগঞ্জ ইউনিয়ন এর কাঞ্চন দাস, পূর্ব গৌরিপুর এর মন্টু সুত্রধর।
এছাড়া উপস্থিত ছিলেন বারিন্দ্র দাস, নান্টু দাস, রনজিত বৈদ্য অমিত, শ্যামা রায়, রাখাল দাস, নেপাল দাস, বিভাষ চক্রবত্তী রনি, সুভাষ পাল, অসীম বৈদ্য, পার্থ পাল রনি, বাপ্পন দাস, সৌরভ পাল, অঞ্জন দাস আবীর সহ বিভিন্ন ইউনিয়ন এর সভাপতি, সম্পাদক, আহবায়ক কমিটির সদস্য সহ সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ।
শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও পূজা পরিষদের পতাকা উত্তোলন করা হয়। সকল প্রযাতদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করে প্রার্থনা করা হয়। ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দরা প্রধান অতিথি ও বিশেষ অতিথির ফুলেল শুভেচছা জানান। আহবায়ক কমিটির সদস্যরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিের উত্তরি পড়িয়ে দেন। গীতা পাঠ করেন সন্তোষ দাস।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা পূজা পরিষদের সদস্য বালাগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন। দ্বিতীয় অধিবেশনে সঞ্চালনা করেন জেলা শাখার সাধারন সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ। সাবজেক্ট কমিটির সবার সাথে আলাপ আলোচনা করে কাউন্সিলরা সভাপতি পদে রঙ্গেশ কুমার দাস, রিপন কান্ত দাস, সাধারণ সম্পাদক পদে বিলাস দাস ও অমল দাস আপনের নাম আসে আলাপ আলোচনায় সমঝোতায় না যাওয়ায় কাউন্সিলদের সরাসরি ভোটে সভাপতি পদে রিপন কান্ত দাস ও সাধারণ সম্পাদক পদে অমল দাস আপন নির্বাচিত হলে। জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ নির্বাচিতদের আনুষ্ঠানিকভাবে নাম ঘোষনা করেন।
সুন্দর সুষ্ঠু ভাবে সম্মেলন সম্পন্ন করায় আহবায়ক কমিটি ইউনিয়ন কমিটিসহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন