editor

প্রকাশিত: 10:13 PM, November 8, 2020

বালুচরে হিরন মাহমুদের ক্যাডারদের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আহত

বালুচরে হিরন মাহমুদের ক্যাডারদের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আহত

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর বালুচরে শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লাহিন চৌধুরীর উপর অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় কিছু সন্ত্রাসী। দেশীয় অস্ত্র-শস্ত্রের আঘাতে লাহিন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুর ১টায় বালুচরের নয়াবাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে নয়াবাজারে বাজার করতে যান শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহায়ক লাহিন চৌধুরী। এসময় উৎপেতে থাকা কিছু সন্ত্রাসী দা, ছুরি, রড, লাঠি ও ভোতা অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় পুরো শরীর রক্তাক্ত জখম হয়। লাহিনের মাথায় গুরুতর ও গভীরতর আঘাত হলে তিনি মাঠিতে অজ্ঞান হয়ে পড়ে যান। এসময় লাহিনের সাথে থাকা খছরু এগিয়ে আসলে তার উপরও হামলা চালিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা । দা’ এর কুপে খছরুর হাতের আঙ্গুল কেটে যায়, পেটের বাম পাশে মারাত্মক ছুরির কুপ রয়েছে। রক্তাক্ত হামলায় লাহিন ও খছরু মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তাদের মৃত ভেবে পালিয়ে যায়। তখন আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে ইমার্জেন্সি ইউনিটে চিকিৎসাধীন আছে। ওসমানী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, লাহিনের শরীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি জীবন-মত্যুর সন্ধিক্ষণে আছেন।
এ ব্যাপার লাহিনের ভাই শাহীন চৌধুরী জানিয়েছেন, লাহিনের উপর হামলাকারীরা সাবেক ছাত্রলীগ নেতা হিরন মাহমুদ নিপুর অনুসারী। নিপুর নির্দেশেই লাহিনের উপর হামলা চালানো হয়। নিপুর নেতৃত্বে বালুচরে নানা ধরণের অনৈতিক ও অসামাজিক কাজে সব সময় বাঁধা দিতেন লাহিন। যার ফলে নিপুর পথের কাঁটা হয়ে দাঁড়ান লাহিন। এ ক্রোধেই তার উপর হামলা চালানো হয়। নিপুর অনুসারী হামলাকারীরা হলেন, ওবায়দুর, সবুজ, মামুন, সজিব, নাইম, রানা, কাওছারসহ ২০/২৫ জন। হামলার ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। যারা হামলার ঘটনায় জড়িত তাদের নাম এজাহার দেওয়া হচ্ছে বলে জানান শাহীন চৌধুরী। এদিকে- স্বেচ্ছাসেবক দল নেতা লাহিন চৌধুরীর উপর হামলার ঘটনায় তীব্র নিদা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা স্বেছাসেবকদলের যুগ্ম আহবায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ সহ নেতৃবৃন্দরা। তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট