editor

প্রকাশিত: 12:28 PM, August 5, 2026

বালু মহালের আড়ালে থামছে না বালু-পাথর লুট

বিছনাকান্দি-হাদারপাড়ে ফের অভিযোগের তীর স্বপন-মান্নানের দিকে

বালু মহালের আড়ালে থামছে না বালু-পাথর লুট

1

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন ও সীমান্ত এলাকা বিছনাকান্দি ও হাদারপাড়ে বালুমহালের আড়ালে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের অভিযোগ নতুন নয়।

এ নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বরং তাদের দাবি, আগের তুলনায় আরও বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ উত্তোলনের সঙ্গে জড়িত চক্র।স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত একাধিক ড্রেজার মেশিন ও শত শত ট্রলারের মাধ্যমে পিয়াইন নদীর তলদেশ কেটে পাথর ও বালু উত্তোলন চলছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, বাড়ছে ভয়াবহ নদীভাঙনের ঝুঁকি। ইতোমধ্যে নদীতীরবর্তী বসতবাড়ি, কৃষিজমি, মনরতল বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে বলে দাবি তাদের।

অভিযোগ রয়েছে, ইজারাকৃত বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে গিয়ে বিছনাকান্দি সীমান্ত এলাকা, মনরতল বাজারসংলগ্ন অংশ, বুগইলকান্দি, মনাইকান্দি, লংলাখাল, মুরামুরিখাল ও খুরি মৌজার বিস্তীর্ণ এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। অথচ এসব এলাকার একটি বড় অংশ অতীতে পরিবেশগত ঝুঁকির কারণে বালুমহালের বাইরে রাখা হয়েছিল বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

2

স্থানীয় সূত্রের অভিযোগ, হাদারপাড় বালুমহালের ইজারার আড়ালে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আলম স্বপন এবং গোয়াইনঘাট উপজেলা তাঁতিদল নেতা আব্দুল মান্নানের নাম উঠে এসেছে।

6

এছাড়া কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যকে প্রভাবিত করার মাধ্যমেই অবৈধ উত্তোলন নির্বিঘ্নে চলছে। অভিযোগে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এবং সংশ্লিষ্ট বিটের কয়েকজন কর্মকর্তার নামও উল্লেখ করা হয়েছে।

4

স্থানীয়দের দাবি, গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশ এবং বিভিন্ন মহলের প্রতিবাদের পরও প্রশাসনের দৃশ্যমান কোনো অভিযান না থাকায় অবৈধ উত্তোলনকারীরা আরও সাহসী হয়ে উঠেছে। এতে বিছনাকান্দির প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সম্ভাবনা এবং পিয়াইন নদীর পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

5

অন্যদিকে, সংশ্লিষ্ট ইজারাদার পক্ষের দাবি, তারা শুধুমাত্র ইজারার নির্ধারিত সীমানার মধ্যেই বালু উত্তোলন করছেন এবং সীমানার বাইরে কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না।এদিকে পরিবেশবাদী, স্থানীয় সচেতন নাগরিক এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দারা অবিলম্বে অবৈধ ড্রেজার মেশিন জব্দ, ইজারার শর্ত লঙ্ঘনের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়দের ভাষ্য, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পিয়াইন নদীর তীরবর্তী শত শত পরিবার বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি বিছনাকান্দির পরিবেশ ও পর্যটন সম্পদ অপূরণীয় ক্ষতির মুখে পড়বে।আগে যদিও শাহ আলম স্বপন লিজের কথা অস্বীকার করলেও এই প্রতিবেদনে লিজের কথা শিকার করে বলেন, দয়া করে নিজে এসে দেখে যান।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

প্রতিষ্ঠার এক বছর: গবেষণা, অর্জন ও অঙ্গীকারে নতুন দিগন্তে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

প্রতিষ্ঠার এক বছর: গবেষণা, অর্জন ও অঙ্গীকারে নতুন দিগন্তে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

1 দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র গবেষণা সংগঠন ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (MURS)’-এর প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার মেট্রোপলিটন

জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়, মানবিকতা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: অধ্যক্ষ মো. ফয়জুল হক

জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়, মানবিকতা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: অধ্যক্ষ মো. ফয়জুল হক

1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, তথ্যচিত্র

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেটে স্মৃতিসৌধে মহানগর বিএনপির পুষ্পার্ঘ্য অর্পণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেটে স্মৃতিসৌধে মহানগর বিএনপির পুষ্পার্ঘ্য অর্পণ

6 যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে মহানগর বিএনপি। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই স্মৃতিস্তম্ভে জালালাবাদ গ্যাস অফিসের পুষ্পস্তবক অর্পণ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই স্মৃতিস্তম্ভে জালালাবাদ গ্যাস অফিসের পুষ্পস্তবক অর্পণ

3 জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে নগরীর রিকাবীবাজারস্থ জুলাই শহিদ

বালু মহালের আড়ালে থামছে না বালু-পাথর লুট

বালু মহালের আড়ালে থামছে না বালু-পাথর লুট

6 সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন ও সীমান্ত এলাকা বিছনাকান্দি ও হাদারপাড়ে বালুমহালের আড়ালে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের অভিযোগ নতুন

আজ ৫ই আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস

আজ ৫ই আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস

2 আজ ঐতিহাসিক ৫ই আগস্ট, ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’। ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের সেই ঐতিহাসিক ‘৩৬শে জুলাই’-এর দ্বিতীয় বার্ষিকী পালিত

‘ভাঙ্গারি কালামের’ বিরুদ্ধে যুবলীগ নেতাকে মদদ, জমি দখল ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ

‘ভাঙ্গারি কালামের’ বিরুদ্ধে যুবলীগ নেতাকে মদদ, জমি দখল ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ

7 সিলেটে জমি দখল, চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং নিষিদ্ধ ও বিতাড়িত আওয়ামী লীগ-যুবলীগ নেতাদের আশ্রয়ের অভিযোগ উঠেছে স্থানীয়

ওসমানীনগরে ১৪ বছরের বিরোধের বিস্ফোরণ

ওসমানীনগরে ১৪ বছরের বিরোধের বিস্ফোরণ

3 সিলেটের ওসমানীনগর উপজেলার পাঁচপাড়া গ্রামে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে চলমান একটি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, হত্যা

1
6