editor

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

বাহুবলে  বাস ও জিপগাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত-২

বাহুবলে  বাস ও জিপগাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত-২

8

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের বাহুবলে  যাত্রীবাহী লোকাল বাস ও জিপগাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) বেলা আনুমানিক ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের রশিদপুর ৫নং গ্যাস ফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

6

নিহতদের একজন দুর্ঘটনা কবলিত জিপগাড়ির চালক শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লছনা এলাকার সঞ্জিত কর্মকার (৩০), অপরজন বাহুবল উপজেলার ফয়েজাবাদ গ্রামের মহেশ রাজঘর (৪০)।

5

আহতদের মধ্যে ফয়জাবাদ এলাকার আমেনা বেগম (৫০), শিশু তমা (৭), রীমা (৮), তামিম (১২), রুহেনা আক্তার (৪), কুলসুমা আক্তারকে (৪৫) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্য তিনজনকে বাহুবল সরকারি হাসপাতালে নেয়া হয়েছে।সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জমুখী একটি লোকাল বাস এবং বাহুবলের ফয়জাবাদ থেকে লেবুবাহী একটি জিপ শ্রীমঙ্গল আসার পথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে জিপ ড্রাইভার সঞ্জিত কর্মকার (৩০) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরও ৮ জনকে শ্রীমঙ্গল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে শ্রীমঙ্গলে মহেষ রাজঘর (৪০) নামে একজন মারা যান।

2

আহতদের মধ্যে ২ বছরের এক শিশুসহ ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান শ্রীমঙ্গল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী। সংঘর্ষের পর বাস চালক পলাতক রয়েছেন।

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

কালিঘাটে ব্যবসায়ী মাহবুবুর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

কালিঘাটে ব্যবসায়ী মাহবুবুর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

5 সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ‘সিলেট ব্যবসায়ী সমিতি (২০২৫-২০২৮)’ এর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান জনির

জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে বৈধভাবে বিদেশ গমনের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে বৈধভাবে বিদেশ গমনের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

7 গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগ ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/ বিদেশ গমনের

ইলিয়াস আলীর গুম হওয়ার ১৪ বছর: সিলেটে ওলামা দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

ইলিয়াস আলীর গুম হওয়ার ১৪ বছর: সিলেটে ওলামা দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

7 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

5 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

6 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

7 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। 8 শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা

জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

6 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

2 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট

1
7