editor
প্রকাশিত: 11:03 AM, October 12, 2021

প্রতীকী ছবি
হবিগঞ্জ প্রতিনিধি ::
একটি মারামারি মামলায় আসামি ছিলেন চার ব্যক্তি। মামলার রায়ে তাদের প্রত্যেকের ছয় মাসের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। কিন্তু তাদেরকে এই সাজার জন্য কারাগারে যেতে হচ্ছে না। তারা নিজ বাড়িতে পরিবারের সাথে থেকেই এ সাজা ভোগ করেন। সাজা ভোগের বিষয়টি তত্ত্বাবধান করবেন একজন প্রবেশন কর্মকর্তা।
সোমবার (১১ অক্টোবর) ব্যতিক্রমী এই রায় ঘোষণা করেছেন হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন অর রশীদ।
সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- বানিয়াচঙ্গ ত্রিকর মহল্লার সেলিম, আজাদ মিয়া, লেদু মিয়া ও জাকির মিয়া।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৯ অক্টোবর সকালে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে বানিয়াচং উপজেলার ত্রিকর মহল্লার আলাউদ্দিন সর্দারের সাথে প্রতিবেশী মল্লিক জোয়ার্দারের পরিবারের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মল্লিক জোয়ার্দার প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। এ ঘটনায় মল্লিকের স্ত্রী জোস্না বেগম ৭ জনের নাম উল্লেখ করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তের পর পুলিশ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ এই মামলার রায় ঘোষণা করেন।
রায়ে সাত আসামির মধ্যে চার আসামিকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমনা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
অন্য তিনি আসামির মধ্যে শাহীন মিয়াকে ৫ বছর ও আজিজুুর রহমানকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। রায় ঘোষণাকালে আসামি শাহীন পলাতক ছিল। অপর আসামি আলাউদ্দিন সরদার বিচারাধীন অবস্থায় মারা যান।
এদিকে রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী মনজুর উদ্দিন আহমেদ আপীলের শর্তে আসামিদের জমিনের আবেদন করেন।
এরপর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন অর রশীদ দ্য প্রবেশন অব অফেন্ডার্স অরডিন্যান্স আইনের বিধান অনুযায়ী তাদের প্রবেশনের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী মনজুর উদ্দিন আহমেদ।
ডিএসএস / ১২ অক্টোবর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন