editor
প্রকাশিত: 9:12 PM, July 1, 2025
সিলেট বিআরটিএ অফিসের নবনিযুক্ত সহকারী পরিচালক আব্দুর রশিদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতি রেজি নং চট্ট- ২৭৮৫ এর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১লা জুলাই) বিকেলে সিলেট বিআরটিএ অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সিলেট মেট্রো ও সিলেট জেলায় সিএনজি অটোরিক্সা গাড়িতে নতুন করে রেজিস্ট্রেশন না দেওয়ার দাবি জানিয়ে মালিক নেতৃবৃন্দ বলেন, রেজিস্ট্রেশনকৃত সিএনজি গাড়ি নগরীতে ধারণ ক্ষমতার বাহিরে। সেদিকে খেয়াল রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির কার্যকরী সভাপতি জামিল আহমেদ লিটন, সহ-সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. বুলবুল আহমদ, সহ অর্থ সম্পাদক মোঃ ইউসুফ আলী, আম্বরখানা উপ শাখার সভাপতি রিপন আহমদ, অর্থ সম্পাদক শামীম আহমদ, কদমতলী উপ শাখার সভাপতি নজরুল ইসলাম, টিলাগড় উপশাখার সহ সভাপতি হেলাল আহমদ, জালালপুর উপ শাখার সভাপতি ফলিক মিয়া প্রমুখ। এছাড়াও উপ শাখা কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মালিকগণ উপস্থিত ছিলেন।
মালিক নেতৃবৃন্দ তাদের দুঃখ-দুর্দশা ও বিভিন্ন সমস্যার বিষয়ে সিলেট বিআরটিএ অফিসের সহকারী পরিচালক আব্দুর রশিদকে অবগত করেন। তিনি ধৈর্য সহকারে মালিক নেতৃবৃন্দের কথাগুলো শুনেন এবং দায়িত্বপালনকালে সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন। এসময় সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির পক্ষ থেকে বিআরটিএ অফিসের নবনিযুক্ত সহকারী পরিচালক আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন