editor

প্রকাশিত: 8:00 PM, October 19, 2025

বিএনপিকে গণ-অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না: সালাহউদ্দিন

বিএনপিকে গণ-অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না: সালাহউদ্দিন

6

রাজনীতি ডেস্ক:

7

বিএনপিকে জুলাই গণ-অভ্যুত্থানের ‘বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা’ চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে এই অপচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

রাজধানীর গুলশানে রোববার ( ১৯ অক্টোবর ) বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান ১৬ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের ফসল। সুতরাং, বিএনপিকে জুলাই গণ-অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যেকোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না।

6

‘কোনো একটি রাজনৈতিক দল নয়, সকল রাজনৈতিক দল—যারা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে, অবিরাম সংগ্রাম করেছে—তাদের সকলের অবদানের প্রেক্ষিতেই সংঘটিত হয়েছে গণ-অভ্যুত্থান। আমরা যদি মনে করি, মাত্র ৩৬ দিনে একটা ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিস্ট শাসকের পতন হয়েছে, সেটা সঠিক নয়।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়ার সময় আমার একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য তাঁরা আহ্বান জানিয়েছেন। আমি এটাকে স্বাগত জানাই। এভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত; গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত। যথেষ্ট সম্মানের সঙ্গেই তাঁরা কথাগুলো বলেছেন।’

6

তিনি বলেন, ‘আসলে বয়সের কারণে অনেকেই আবেগে হয়তো অনেক কথা বলেছেন। আমি সেটা নিয়ে সমালোচনা করতে চাই না। আমি শুধু আহ্বান জানাব, আমাদের তরুণ প্রজন্ম যারা জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে জড়িত, যারা জীবন দিয়েছে, গুলির মুখে দাঁড়িয়েছে, তাদের সামান্য কিছু ভুলত্রুটি থাকতেই পারে। রাজনীতিতে যেহেতু আমাদের অনেক দিনের অভিজ্ঞতা, আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি এবং আশা করি, তারা এ সমস্ত ভুলভ্রান্তি থেকে মুক্ত হবে ভবিষ্যতে।’

1

জামায়াতে ইসলামীর আমিরের ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘জামায়াতে ইসলামীর সম্মানিত আমির একটি স্ট্যাটাস দিয়েছেন। আমি দেখলাম তাতেও তিনি আহ্বান জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদের দোসর নামে অভিহিত করে বক্তব্য দেওয়া উচিত নয়। সে বক্তব্যের সঙ্গে আমি একমত এবং সেই বক্তব্যকে ধারণ করা আমাদের সকলের উচিত, তাদেরও উচিত। কিন্তু আমাদের বক্তব্য নিয়ে কাটিং করে বিভিন্নভাবে অপব্যাখ্যা দেওয়া থেকে সর্বমহলকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাব।’

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘আমি মনে করি না, বক্তব্য বিকৃত করা হয়েছে। তবে আংশিক বক্তব্য কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়। কারণ, আমি আমার বক্তব্যের শেষ লাইনে বলেছি, জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো সংগঠন বা ব্যক্তি ওই বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে না বলে আমি বিশ্বাস করি।’

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়

শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়

8 আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিলেট উন্নয়ন কর্র্তপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান

সিলেটে বাণিজ্য মেলার পুরনো সিন্ডিকেট ফের সক্রিয় : আওয়ামী লীগ আমলের প্রভাবশালী ‘মেলা বাবলু’ নতুন আশ্রয়ে মাঠে

সিলেটে বাণিজ্য মেলার পুরনো সিন্ডিকেট ফের সক্রিয় : আওয়ামী লীগ আমলের প্রভাবশালী ‘মেলা বাবলু’ নতুন আশ্রয়ে মাঠে

2 প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন স্টাফ রিপোর্টার: রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেটে মেলা বাণিজ্যের পুরনো সিন্ডিকেট নতুন রূপ নিয়ে মাঠে নেমেছে।

প্রতারণা, খাস জমি বিক্রি ও প্রাণনাশের হুমকি: ‘ইসমাইল লন্ডনী’ চক্রের খপ্পরে প্রবাসী পরিবার, নিরাপত্তাহীনতায় শিশুসহ স্বজনরা

প্রতারণা, খাস জমি বিক্রি ও প্রাণনাশের হুমকি: ‘ইসমাইল লন্ডনী’ চক্রের খপ্পরে প্রবাসী পরিবার, নিরাপত্তাহীনতায় শিশুসহ স্বজনরা

6 স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত ইসমাইল আলী ওরফে ‘ইসমাইল লন্ডনী’ ও তাঁর সহযোগীদের অভিনব প্রতারণা, কোটি টাকার অর্থ আত্মসাৎ

অভিনব কৌশলে সক্রিয় মাদক ব্যবসায়ী আইয়ুব-মজনু-রহিমা

অভিনব কৌশলে সক্রিয় মাদক ব্যবসায়ী আইয়ুব-মজনু-রহিমা

6 স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে কৌশল বদলে পুরোদমে মাদক, অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর পরিচালনা করছে দক্ষিণ

যুবসমাজকে মাদক ও নেশার হাত থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: মোহাম্মদ মিজানুর রহমান মিঠু

যুবসমাজকে মাদক ও নেশার হাত থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: মোহাম্মদ মিজানুর রহমান মিঠু

8 বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ডেপুটি জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলা ইউনিটের

প্রয়াত সি আর দত্ত বীর উত্তম ও রঞ্জন কর্মকারের স্মরণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার স্মরণ সভা

প্রয়াত সি আর দত্ত বীর উত্তম ও রঞ্জন কর্মকারের স্মরণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার স্মরণ সভা

6 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের বীর সেনানী প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি

শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

4 সিলেট নগরীর শাহজালাল উপশহর হাই স্কুলের এসএসসি মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর

অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন

অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন

3 অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

1
3