editor

প্রকাশিত: 11:32 AM, September 20, 2020

‘বিএনপির আন্দোলনের ডাক মিথ্যাবাদী রাখালের গল্পের মতো’

‘বিএনপির আন্দোলনের ডাক মিথ্যাবাদী রাখালের গল্পের মতো’

8

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের হাঁকডাক আর তর্জন-গর্জনই শুধু শোনা যায়; কিন্তু বর্ষণ দেখা যায় না, যাবেও না। বিএনপির আন্দোলনের ডাক মিথ্যাবাদী রাখালের গল্পের মতো বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের রোববার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

4

তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

2

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন পারস্পরিক অবিশ্বাস, কলহ, মিথ্যাচার আর নেতিবাচক রাজনীতির চক্রে আবদ্ধ, তাদের আন্দোলনের ডাক এখন মিথ্যাবাদী রাখালের গল্পের মতো।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সরকার হঠানোর ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা কর্মসূচি আর আন্দোলনের ঘোষণা দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকেন। তাদের হাঁকডাক অনেক শুনেছেন জনগণ।

7

আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সরাতে না পারলে স্বাধীনতারক্ষা করা যাবে না– বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের সমালোচনায় ওবায়দুল কাদের বলেন, তার মুখে এমন কথা শুনলে জনগণ এখন হাসে। তারা কাদের নিয়ে আন্দোলন করবে? এ দেশের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে, দেশের প্রতিটি অর্জনের সঙ্গে মিশে আছে আওয়ামী লীগ।
তিনি বলেন, তারা আন্দোলন করে দলীয় অফিসের সামনে নিজ দলের নেতাকর্মীদের মাথা ফাটিয়ে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের বিরুদ্ধে বিএনপি প্রতি বছর ঈদের পর আন্দোলন শুরুর ঘোষণা দেয়; কিন্তু জনগণ কত ঈদ যে পার করল, আন্দোলন আর দেখে না, রাজপথ শূন্যই থাকে।

2

তিনি বলেন, বিএনপির আন্দোলনের দ্বার রুদ্ধ করে তারা প্রেস ব্রিফিংয়ের মধ্যেই সীমাবদ্ধ।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকার সেবা সহজীকরণে এবং গ্রাহকদের সুবিধার্থে দেশের যে কোনো সার্কেল অফিস থেকে যানবাহনের ফিটনেস সনদ নেয়ার সুযোগ সৃষ্টি করেছে।
তিনি বলেন, বিআরটিএকে সত্যিকার অর্থে সেবামুখী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

4 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

1 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

6 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

3 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

7 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

1 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
5