editor

প্রকাশিত: 8:53 PM, March 25, 2025

বিএনপির কোনো পর্যায়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির স্থান নেই: সাবেক মেয়র আরিফ

উপশহর বিএনপির ইফতার মাহফিল সম্পন্ন

বিএনপির কোনো পর্যায়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির স্থান নেই: সাবেক মেয়র আরিফ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সমগ্র মুসলিম উম্মাহ কঠিন সময় অতিক্রম করছে। ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর যে অমানবিক নির্যাতন চলছে, তা মর্মাহত করার মতো। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন সেই জালিমদের হাত থেকে আমাদের রক্ষা করেন। আমাদের প্রিয় নেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা দোয়া করি। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্যও প্রার্থনা করছি। দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বিএনপির কোনো পর্যায়ে চাঁদাবাজ, সন্ত্রাসী বা ভূমি দখলকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। যারা মানুষের ওপর জুলুম-নির্যাতন চালায়, তারা কখনোই বিএনপির অংশ হতে পারে না। যদি কেউ তাদের পৃষ্ঠপোষকতা করে, তবে দল তার দায়ভার নেবে না। বিএনপি জনগণের দল, সিলেটের শান্তি-সম্প্রীতি রক্ষায় আমরা বদ্ধপরিকর। তিনি আরও বলেন, আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি, যেন আমাদের হারিয়ে যাওয়া নেতা এম ইলিয়াস আলীসহ সকল গুম হওয়া নেতাকর্মীরা ফিরে আসেন।

তিনি মঙ্গলবার (২৫ মার্চ) সিলেট নগরীর শাহজালাল উপশহর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর জন্য দোয়া ও দেশের সমৃদ্ধি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা দায়রা জজ আদালতের অ্যাডিশনাল জিপি ও শাহজালাল উপশহর ২২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফর ইকবাল তারেকের সভাপতিত্বে এবং সিলেট মহানগর বিএনপি নেতা রফিকুল বারী রুমান, শফি আহমদ এবং এ কে খায়ের চৌধুরী বেলালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সহ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহবায়ক ডা. শামীমুর রহমান, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রকিব, শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সভাপতি এহতেশামুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক বদরুল আমিন হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন রুবেল, কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়েছ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচছাসেবক দল ফ্রান্স শাখার আহবায়ক গোলাম মাহমুদ আজম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোলেমান খান, সিলেট মহানগর তাঁতী দলের সাধারণ সম্পাদক ফয়েজ উল কয়েছ, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাওসিন শারমীন তামান্না, মুক্তিযুদ্ধের সন্তান সংসদের দপ্তর সম্পাদক সোহেল আহমদ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল আহমদ ও সাদী হাসান খান, জেলা যুবদল নেতা মাজহারুল ইসলাম, গোলাম মো. আজম, বিএনপি নেতা মওদুদ আহমদ, মোস্তাফিজুর রহমান নওশাদ, অলি হোসেন, হাসিব আহমদ, অজি মো. কাওছার, মোস্তাক আহমদ, জাকির হোসেন, সোলেমান খান, সাজু আহমদ, মো. জাকারিয়া, মারুফ আহমদ অনিক, কবির আহমদ, হেলাল আহমদ, আরাফাত এলাহী, ফখরুল ইসলাম, রফিক আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন