editor
প্রকাশিত: 4:51 PM, November 15, 2020
অনলাইন ডেস্ক
‘বিএনপি আবার সেই পুরনো খেলায় মেতে উঠেছে। করোনাদুর্গতদের পাশে না দাঁড়িয়ে তারা যাত্রীবাহী বাসে আগুন দেওয়া শুরু করেছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়।’
আজ রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে পিআইডি সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত মতবিনিময়সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি মানুষ করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং করোনা মোকাবেলায় যখন সবাই হিমশিম খাচ্ছে, সেই পরিস্থিতিতে বিএনপি দুর্গতদের পাশে না দাঁড়িয়ে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া শুরু করেছে। বিএনপি আবার সেই পুরনো খেলায় মেতে উঠেছে। অর্থাৎ মানুষ ও বাস পোড়ানোর খেলায় মেতে উঠেছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়।’
মন্ত্রী বলেন, ‘বিএনপি অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। বিএনপির পক্ষ থেকে আমরা শাক দিয়ে মাছ ঢাকার প্রচেষ্টা দেখতে পাচ্ছি। তারা নিজেরাই বাসে আগুন দিয়ে আবার এটার জন্য নানা কর্মসূচি ঘোষণা করেছে, যা অত্যন্ত হাস্যকর। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ভিডিও ফুটেজ দেখেই গ্রেপ্তার করা হয়েছে। অনেককে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশির ভাগই বিএনপির সঙ্গে জড়িত।’
হাছান মাহমুদ বলেন, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন মিতা রায় চৌধুরীর সঙ্গে তাদের নেত্রী ফরিদা বেগমের যে কথোপকথন। যুবদলের ছেলেরা বাসে আগুন দিয়েছে। প্রথম বাসে আগুন দেওয়ার ঘটনাটি বিএনপির কার্যালয়ের সামনে একটি সরকারি বাসে আগুন দেওয়া হয়েছে। সুতরাং এই অপরাজনীতি যারা করে তারা কখনো জনগণের রাজনৈতিক দল হতে পারে না।
সম্প্রতি রাজধানীতে বাস পোড়ানোর ঘটনাকে সরকারের কাজ বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে মিথ্যাচার হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি অবাক হয়ে যাই বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবলীলায় কিভাবে মিথ্যা বলে যান। মিথ্যা বলার ক্ষেত্রে যদি কোনো পুরস্কার থাকত তাহলে প্রথমটি পেতেন তিনি। তাঁকে বলব, অপরাজনীতি ও মিথ্যা বলার রাজনীতি থেকে বেরিয়ে আসেন।’
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন